আন্তর্জাতিক

মুসলিম নারীর হিজাব টানলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ, দেশজুড়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

৯ মাস আগে


মুসলিম নারীর হিজাব টানলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ, দেশজুড়ে বিতর্ক

সরকারি এক অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারীর হিজাব টেনে খুলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) পাটনায় আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, জেডিইউ প্রধান ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি) বিভাগের এক নারী চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন। এ সময় তিনি ওই নারী চিকিৎসককে ইশারায় হিজাব সরাতে বলেন। মুহূর্তের মধ্যেই তিনি নিজেই হাত বাড়িয়ে তার হিজাব টেনে নামিয়ে দেন, ফলে ওই নারীর মুখ ও থুতনি দৃশ্যমান হয়ে পড়ে।

ভিডিওতে উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়। একই সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে নীতিশ কুমারকে থামানোর চেষ্টা করতে দেখা যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রীর আচরণ ও মানসিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেস এ ঘটনাকে ‘জঘন্য’ ও ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করে নীতিশ কুমারের পদত্যাগ দাবি করেছে।

এক বিবৃতিতে কংগ্রেস জানায়, একজন নারী চিকিৎসক সম্মানজনকভাবে নিয়োগপত্র নিতে এসেছিলেন, সেখানে মুখ্যমন্ত্রীর এ ধরনের আচরণ নারীর নিরাপত্তা ও মর্যাদা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

বিরোধী দল আরজেডিও নীতিশ কুমারের কড়া সমালোচনা করেছে। দলটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছে, ‘একজন পর্দানশিন মুসলিম নারীর নিকাব খুলে দেওয়া জেডিইউ-বিজেপির তথাকথিত নারী অধিকারের রাজনীতির বাস্তব চিত্র তুলে ধরে। নীতিশজির মানসিক অবস্থা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।’

এ ঘটনায় এখনো বিহার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা দুঃখপ্রকাশ পাওয়া যায়নি।


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

৬ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১৭ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১৭ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom