মুম্বাইয়ে হাই-রেড অ্যালার্ট
অনলাইন ডেস্ক
৪০০ কেজি আরডিএক্সসহ ৩৪ জঙ্গি
ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে নতুন করে সন্ত্রাসী হামলার হুমকির পর শহরজুড়ে 'হাই-রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। সম্প্রতি ট্রাফিক পুলিশের কাছে আসা একটি হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক এবং ৩৪ জন আত্মঘাতী জঙ্গি শহরে প্রবেশ করেছে। এই হুমকির পরপরই স্থানীয় পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক হয়ে উঠেছে।
হুমকির বার্তা অনুযায়ী, মুম্বাইয়ের ১৯৯৩ সালের সিরিজ বোমা হামলার আদলে শহরে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হতে পারে। এ কাজে ৩৪টি গাড়ি ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই বিশাল পরিমাণ বিস্ফোরক (আরডিএক্স) ১০ মিলিয়নেরও বেশি মানুষের জীবন কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে।
পুলিশ আরও জানায়, এই হুমকির বার্তাটি পাওয়ার পর মুম্বাইয়ের রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং আন্তর্জাতিক বিমানবন্দরসহ জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চিরুনি অভিযান শুরু হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শহরের নিরাপত্তা এখন দুর্গের মতো।
গোয়েন্দা সূত্র অনুযায়ী, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে বলে জানা গেছে। তবে, কে বা কারা এই হুমকি বার্তা পাঠিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
৭ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
৭ ঘন্টা আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
১৩ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
১৫ ঘন্টা আগে
