মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নির্মাণের প্রত্যয় বিজয়ের প্রথম দিনে আলোর মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বিজয়ের মাসের প্রথম দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার নিয়ে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যোগে আজ ১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আলোর মিছিলটি শুরু হয়ে শিখা চিরন্তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সাবেক সহকারী সাধারণ সম্পাদক ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মিহির ঘোষ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. এসএম ফজলুর রহমান, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা।
সমাবেশে ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন,
“অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে ক্ষমতায়নের উদ্যোগ নিয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে, স্মারক-ভাস্কর্য ভাঙা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম অব্যাহত থাকবে।”
রুহিন হোসেন প্রিন্স বলেন,
“মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও জামাত-শিবিরের মতো মুক্তিযুদ্ধবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশদ্রোহী কোনো শক্তিকে রাজনীতি করতে দেওয়া যায় না। ৭১-এর গণহত্যার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।”
সমাবেশ শেষে শপথ বাক্য পাঠ করান উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোর মিছিল ও সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
রাজধানীতে ব্যতিক্রমী আয়োজনে বাংলা নববর্ষ উৎসব উদযাপন
ঢাকা–তে ‘বাংলা নববর্ষ উৎসব ১৪৩৩’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার–এর সহযোগিতায় আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর বিভিন্ন স্থানে।সকাল ১০টার পর মুক্তাঙ্গন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত ‘বাংলা নবযাত্রা ১৪৩৩’ শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে মসজিদের মিনার, পালকি, জায়নামাজ, হারিকেন, টুপি,
১ মাস আগে
পহেলা বৈশাখে ঘরে তৈরি কলাপাতায় ভাপা ইলিশ মাছ
পহেলা বৈশাখ এলেই বাঙালির মনে প্রথমেই আসে পান্তা-ইলিশের কথা। আর সেই ইলিশের নানা পদগুলোর মধ্যে ভাপা ইলিশ অন্যতম জনপ্রিয়। খুব সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু এই ঐতিহ্যবাহী পদটি।🧂 উপকরণইলিশ মাছ – ৪-৫ টুকরোসরিষা বাটা (সাদা/কালো) – ২-৩ টেবিল চামচনারিকেল বাটা – ১ টেবিল চামচমরিচ গুঁড়া – ১ চা...
১ মাস আগে
ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা
দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে।ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম রোববার (২১ ডিসেম্বর) জানান, ২০ ডিসেম্বর রাতে এই মামলা দায়ের করা হয়। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী...
৫ মাস আগে
নচিকেতার বিরুদ্ধে করা ধর্ম অবমাননার মামলা খারিজ: কলকাতা হাইকোর্টের রায়
জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা একটি মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশ্ব হিন্দু পরিষদ এই মামলাটি দায়ের করেছিল।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি অজয় কুমার গুপ্ত এই মামলার রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, নচিকেতার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমের
৮ মাস আগে
