মসজিদুল হারামের সুপরিচিত মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মাদানির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পবিত্র মসজিদুল হারামের সুপরিচিত মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। হারামাইন শরীফাইনের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
শায়খ ইবরাহিম মাদানি পবিত্র মসজিদুল হারামের ‘মুকাব্বিরিয়া’র অন্যতম জ্যেষ্ঠ সদস্য ছিলেন। মুকাব্বিরিয়ার মুয়াজ্জিনরা আজান দেওয়ার পাশাপাশি ইমামের তাকবির লাখ লাখ মুসল্লির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন।
মসজিদুল হারামে মোট ২৪ জন নিয়মিত মুয়াজ্জিন রয়েছেন। তাঁদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান ও ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্ব পালন করেন। শায়খ ইবরাহিম বিশেষভাবে ফজরের আজান ও তাকবিরের জন্য পরিচিত ছিলেন।
জানা যায়, মসজিদুল হারামে তাঁর সর্বশেষ আজান ছিল গত ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। আজান, হজ ও ঈদের তাকবিরসহ তাঁর কণ্ঠের বিভিন্ন রেকর্ড সংরক্ষিত রয়েছে।
শায়খ ইবরাহিম ১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবেই পবিত্র কোরআন হিফজ করেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি মসজিদে আজান দেওয়ার মাধ্যমে তাঁর মুয়াজ্জিন জীবনের সূচনা হয়।
পরবর্তীতে ১৪২৮ হিজরিতে মদিনার মসজিদ আল-মাদ্দাহ এবং ১৪৩৯ হিজরিতে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান তিনি।
মদিনায় বেড়ে ওঠায় শায়খ ইবরাহিম আজানের ‘মাদানি’ রীতির সঙ্গে গভীরভাবে পরিচিত ছিলেন। পরে মক্কায় গিয়ে বিখ্যাত মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার সান্নিধ্যে ‘মক্কি’ ধারার সুরও রপ্ত করেন। মক্কি ও মাদানি-দুই ধারার সমন্বয়ে তাঁর আজান, হজ ও ঈদের তাকবিরের রেকর্ড বিশ্বজুড়ে মুসলিমদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
ফ্রিতে ওমরাহ করতে পারবেন যেভাবে জানুন আবেদন প্রক্রিয়া
কোনো টাকা খরচ না করেই পবিত্র মক্কা ও মদিনা যাওয়ার সুযোগ! শুধু স্মার্টফোনে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেওয়া যেতে পারে ওমরাহ প্যাকেজ। অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য রাখা হয়েছে বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ।পবিত্র কাবা...
৬ দিন আগে
হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ কথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে জামায়াত আমিরের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের...
২৯ দিন আগে
পাগলা মসজিদে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে রয়েছে আমেরিকান ডলার ৮ হাজার ৫৭টি, সৌদি রিয়াল ৫৭ হাজার ৪১৪টি, মালয়েশিয়ান রিংগিত ২৯ হাজার ৬৬২টি, আমিরাতের দিরহাম ১৪ হাজার ২৪০টি, কুয়েতি দিনার ৭৬৭টি, ওমানি রিয়াল ৮৮৮টি, কাতারি রিয়াল ৭ হাজার ৯৭৩টি, বাহরাইনি দিনার ৩৩৩টি, সিঙ্গাপুর ডলার ১ হাজার ৭১৮টি, ব্রিটিশ পাউন্ড ১ হাজার ২২০টি, ইউরো...
১ মাস আগে
প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুর্গামন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ
দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে দুর্গামন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। শুক্রবার বিকেলে তিনি উপজেলার জামুর্কী গ্রামের ওই মন্দির পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর
১ মাস আগে
