সারাদেশ

মসজিদে চেয়ার-সোফা বসিয়ে এমপির সভা, সমালোচনা

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


মসজিদে চেয়ার-সোফা বসিয়ে এমপির সভা, সমালোচনা

ছবি: সংগৃহীত


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মসজিদের ভেতরে চেয়ার-সোফা বসিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের সভা আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাদের দাবি, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না; মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগেই সভাটির আয়োজন করা হয়।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

মসজিদের ভেতরে সভা আয়োজনের বিষয়ে বক্তব্য জানতে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদ পরিচালনায় বড় অঙ্কের অর্থ বকেয়া রয়েছে। ওই অর্থ পরিশোধে এমপির সহযোগিতা নিতে কর্তৃপক্ষ তাকে এবং বিএনপির নেতাদের আমন্ত্রণ জানায়।

শামসুল ইসলামের ভাষ্য, সেখানে গিয়ে তারা দেখতে পান, মসজিদের ভেতরে অতিথিদের বসার জন্য চেয়ার ও সোফার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, তাই তারা আপত্তি না করে অনুষ্ঠানে অংশ নেন।

তার দাবি, সভায় মূলত মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, আর্থিক সংকট এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মো. আয়নুল হক সিরাজগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং এর আগে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।


চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজে ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজে ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট-বাদুরতলা এলাকায় অবস্থিত ওমরগণি এমইএস কলেজে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানসহ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।এক মিনিট ছয় সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আরকান সড়কের বাদুরতলা এলাকার একটি...

৪ ঘন্টা আগে


প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার ‘উধাও’ হওয়ার অভিযোগ
প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার ‘উধাও’ হওয়ার অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তিতে বাহরাইনপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে সঙ্গে নিয়ে শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ ‘উধাও’ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেছেন ওই প্রবাসীর বাবা হারুনুর রশিদ।অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে...

১ দিন আগে


মিরপুরে পার্ক করা পরিস্থান পরিবহনের বাসে আগুন
মিরপুরে পার্ক করা পরিস্থান পরিবহনের বাসে আগুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্ক করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরামিক রোডের সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে সাতটার...

১ দিন আগে


আখাউড়া সীমান্তে বাংলাদেশি শিশুর মরদেহ, নিয়ে গেল বিএসএফ
আখাউড়া সীমান্তে বাংলাদেশি শিশুর মরদেহ, নিয়ে গেল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪) মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মরদেহটি দেশে ফিরিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের মধ্যে আলোচনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়া সীমান্তের...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom