মৃত ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপে জীবিত বৃদ্ধা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
নেপালের ভয়াবহ বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন এক বৃদ্ধা। পরিবারও তাকে মৃত মনে করে শুরু করেছিল শেষকৃত্যের প্রস্তুতি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচের একটি সরু ফাঁকা জায়গা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তাকে।
রোববার (৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া ওই বৃদ্ধার নাম চণ্ডিকা কুমারী শ্রেষ্ঠ। তিনি নেপালের নুওয়াকোট জেলার বেত্রাওয়াতি গ্রামের বাসিন্দা। বন্যার পানির প্রবল স্রোতে একটি চারতলা বাড়ি ভেসে গিয়ে কাদামাটির মধ্যে আটকে পড়ার পর তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
‘বাঁচাও’ চিৎকার শুনে উদ্ধার অভিযান
পুলিশ কর্মকর্তা মহেন্দ্র দারনালের বরাত দিয়ে রয়টার্স জানায়, বেত্রাওয়াতি এলাকায় ধ্বংসস্তূপের আশপাশে তল্লাশি চালাচ্ছিলেন উদ্ধারকারীরা। একপর্যায়ে তারা ভেতর থেকে ‘বাঁচাও’ বলে চিৎকার শুনতে পান।
এরপর শুরু হয় বিশেষ উদ্ধার অভিযান। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতরে একটি সংকীর্ণ ফাঁকা জায়গায় চণ্ডিকা কুমারীকে খুঁজে পান।
পানি ও কাদায় ঘেরা ওই সরু জায়গায় সামান্য বাতাসের ব্যবস্থা থাকায় এতদিন তিনি সেখানে বেঁচে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য সেনাবাহিনীর হাসপাতালে নেওয়া হয়েছে।
মৃত ভেবে ১১ দিনের শোকের প্রস্তুতি
পুলিশ কর্মকর্তা মহেন্দ্র দারনাল জানান, তিনি চণ্ডিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরিবার তখন তার মৃত্যুর আশঙ্কায় ১১ দিনের শোক পালনের আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছিল।
তবে ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ও বিস্ময় নেমে আসে।
বন্যায় ব্যাপক প্রাণহানি
বেত্রাওয়াতি নেপালের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। বন্যার পানির সঙ্গে কাদামাটি ও ধ্বংসস্তূপে সেখানে কয়েকতলা ভবনসহ বহু আবাসিক স্থাপনা ও বাজার চাপা পড়েছে।
উদ্ধারকারীরা এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক মরদেহও উদ্ধার করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই বন্যায় নেপালজুড়ে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এখনো প্রায় ৫ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ধ্বংসস্তূপে জীবিত উদ্ধারে বাড়ছে আশা
গত শুক্রবার থেকে ধ্বংসস্তূপের বিভিন্ন সুড়ঙ্গ ও ফাঁকা জায়গা থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ত্রিশূলী নদীর কাছে একজন চীনা নাগরিকও রয়েছেন। ওই এলাকায় ৯০০ জনের বেশি মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ধ্বংসস্তূপ থেকে আট বছর বয়সী এক শিশুকেও জীবিত উদ্ধার করা হয় এবং পরে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
চণ্ডিকা কুমারীসহ একাধিক ব্যক্তিকে জীবিত উদ্ধারের ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অন্যদেরও বেঁচে থাকার আশা দেখছেন উদ্ধারকারীরা। তাই বিপর্যয়ের ১০ দিন পরও জীবিতদের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছেন তারা।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
