মঙ্গলবার রাত থেকে চাহিদামতো বিদ্যুৎ-গ্যাস মিলবে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা এ তথ্য জানান।
বৈঠকে দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। শিল্পের উৎপাদন ও বিনিয়োগের স্বার্থে জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার। এলএনজি সরবরাহ বাড়াতে পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) ব্যবহারের পাশাপাশি ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
শুধু এফএসআরইউর ওপর নির্ভরশীলতা কমিয়ে ভবিষ্যতের বাড়তি জ্বালানি চাহিদা পূরণে স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়।
এ ছাড়া শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত জ্বালানি ও অবকাঠামোগত সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়-বৈঠকে সেই বাস্তবতাও উঠে আসে।
গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী
গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সেবা ও ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট হন।আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার...
৫৯ মিনিট আগে
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী
অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নৈতিকতাসম্পন্ন সমাজ বিনির্মাণে ইমাম ও মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।তিনি বলেন, মসজিদকে শুধু নামাজ আদায়ের স্থান হিসেবে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও অপরাধ প্রতিরোধের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে জাতীয়...
১ ঘন্টা আগে
শিক্ষা-প্রযুক্তি ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cooke) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত...
১ ঘন্টা আগে
সরু চাঁদের পাশে জ্বলজ্বল শুক্র, মুগ্ধ দেশের আকাশপ্রেমীরা
দেশের আকাশে সোমবার সন্ধ্যায় দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্যের। সরু বাঁকা চাঁদের একেবারে পাশে জ্বলজ্বল করতে দেখা গেছে উজ্জ্বল এক আলোকপিণ্ড। বিরল এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম আকাশে দেখা যায় চাঁদ ও উজ্জ্বল আলোকপিণ্ডটির এই অপূর্ব মিলন। বিশেষ...
১ ঘন্টা আগে
