শিক্ষা

‘মন খুলে গান গাওয়া যায়, কিন্তু খাতায় মন খুলে নম্বর দেওয়া যায় না এহছানুল হক মিলন

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


‘মন খুলে গান গাওয়া যায়, কিন্তু খাতায় মন খুলে নম্বর দেওয়া যায় না এহছানুল হক মিলন

ছবি: সংগৃহীত


এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার বিষয়ে শিক্ষকদের খাতা মূল্যায়ন কঠোর ছিল কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।’

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

চলতি বছরের ফলাফলকে বস্তুনিষ্ঠ ও সুন্দর উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন? রেজাল্ট তো সুন্দর হয়েছে।’ তিনি ইঙ্গিত দেন, উত্তরপত্র মূল্যায়নে শিক্ষকদের দায়িত্বশীল ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করেই নম্বর দিতে হয়েছে।

এদিকে কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় পরিবর্তনের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এবার পুনঃনিরীক্ষণের আবেদন করা হলে খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। মূল্যায়নের ক্ষেত্রে কোনো ভুল বা বিচ্যুতি পাওয়া গেলে তা সংশোধন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, আগে শিক্ষা বোর্ডের প্রচলিত ব্যবস্থায় খাতা পুনর্মূল্যায়ন বা বিস্তারিত পরিদর্শনের সুযোগ সীমিত ছিল। এখন সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।

উল্লেখ্য, সোমবার প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই উল্লেখযোগ্য পতন হয়েছে।


কেন বাড়ল ফেলের হার, জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান
কেন বাড়ল ফেলের হার, জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

ইংরেজি ও গণিতে তুলনামূলক খারাপ ফলের কারণেই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান।সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ঢাকা শিক্ষা...

৩৪ মিনিট আগে


পাসের হারের দিক থেকে ঢাকা বোর্ড এগিয়ে, ৭১.৬৩ শতাংশ
পাসের হারের দিক থেকে ঢাকা বোর্ড এগিয়ে, ৭১.৬৩ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ — বোর্ডভিত্তিক পাসের হার১. ঢাকা শিক্ষা বোর্ড — ৭১.৬৩%২. রাজশাহী শিক্ষা বোর্ড — ৬৩.৬৭%৩. কুমিল্লা শিক্ষা বোর্ড — ৬৫.৪২%৪. যশোর শিক্ষা বোর্ড — ৬৬.২৭%৫. চট্টগ্রাম শিক্ষা বোর্ড — ৫৯.৪৮%৬. বরিশাল শিক্ষা বোর্ড — ৬০.৩৫%৭. সিলেট শিক্ষা বোর্ড — ৫৮.৩৩%৮. দিনাজপুর শিক্ষা বোর্ড — ৫৮.০৫%৯. ময়মনসিংহ

৫৯ মিনিট আগে


মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯%, ২২৬ প্রতিষ্ঠানে শূন্য পাস
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯%, ২২৬ প্রতিষ্ঠানে শূন্য পাস

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডের ২২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.

১ ঘন্টা আগে


কারিগরি ও মাদ্রাসায় পাসের হার ৬০ শতাংশের নিচে
কারিগরি ও মাদ্রাসায় পাসের হার ৬০ শতাংশের নিচে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ শতাংশের নিচে নেমে এসেছে। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫ দশমিক ৪৯ শতাংশ।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom