মক্কার নিরাপত্তায় দায়িত্ব পালনে প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মক্কা ও সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান তার দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, মক্কায় হামলা হলে পবিত্র স্থান রক্ষায় কোনো প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন নেই; এটি পাকিস্তানের নিজস্ব দায়িত্ব।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খাজা আসিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান নিজেদের দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। এর আগে বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি বলেন, মক্কা চুক্তি পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং প্রয়োজন হলে দেশটি দায়িত্ব পালন করবে।
গত ৭ আগস্ট পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করে সম্মিলিত প্রতিরোধ ও প্রতিরক্ষার কাঠামো নির্ধারণ করা হয়েছে।
খাজা আসিফ বলেন, তিন দেশের কোনো একটির ভৌগোলিক সীমা বা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে চুক্তির পারস্পরিক প্রতিরক্ষা ধারা কার্যকর হবে। এ বিষয়ে কোনো ধরনের অস্পষ্টতা নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে পাকিস্তান তাদের প্রতিরক্ষা বা সামরিক কৌশলের বিস্তারিত প্রকাশ্যে আলোচনা করবে না বলে জানান।
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন শনাক্ত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। তবে হুথিরা মক্কা বা কোনো ইসলামি পবিত্র স্থাপনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
এ প্রসঙ্গে খাজা আসিফ বলেন, মক্কায় হামলা হলে পবিত্র স্থান রক্ষার জন্য কোনো চুক্তির প্রয়োজন নেই। চুক্তি থাকুক বা না থাকুক, মক্কাসহ পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের দায়িত্ব বলে মনে করেন তিনি।
ইরানের কাছে সৌদির বার্তা পৌঁছে দিয়েছে পাকিস্তান
সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া একটি বার্তা পাকিস্তান ইরানের কাছে পৌঁছে দিয়েছে বলেও জানান খাজা আসিফ। সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা এবং এর জেরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এ বার্তা দেওয়া হয়।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাষ্ট্র হিসেবে ইরান নতুন করে আরেকটি সংঘাতের ফ্রন্ট খুলবে বলে তিনি মনে করেন না। তবে ইরানি রাষ্ট্রের সঙ্গে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর পার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তার মতে, এসব গোষ্ঠী কোনো রাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন বা সমর্থনের অপেক্ষা না করেও নিজেদের মতো করে কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। হুথি ও সৌদি আরবের মধ্যকার সংঘাতে ইরানের সরাসরি জড়িয়ে পড়া তেহরানের জন্য বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংঘাত যাতে নতুন কোনো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে জন্য পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানান খাজা আসিফ।
হরমুজ ও বাব-এল-মান্দেবে নৌ চলাচল নিয়ে উদ্বেগ
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে খাজা আসিফ বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা চাহিদা বিবেচনার মধ্য দিয়ে গড়ে উঠেছে। ভবিষ্যতে এ অঞ্চলে আরও প্রতিরক্ষা সহযোগিতা তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, হরমুজ ও বাব-এল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে এবং বাব-এল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
বিশেষ করে পাকিস্তানের অর্থনীতিতে এর প্রভাব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, সংঘাতের পরিধি এখন আন্তর্জাতিক নৌবাণিজ্যপথের নিরাপত্তার জন্যও বড় উদ্বেগ হয়ে উঠেছে।
এর আগে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের প্রতিরক্ষায় তার দেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। মক্কার পবিত্র স্থাপনার বিরুদ্ধে কথিত ড্রোন হামলার চেষ্টার নিন্দা জানিয়ে তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান।
হুতিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ওমানের রাজধানী মাস্কাটে হুতি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের পর সৌদি আরবকে সামরিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন-এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, মাস্কাটের বৈঠকে হুতিরা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে লোহিত সাগরের কৌশলগত বাব এল-মান্দেব প্রণালিতে কোনো...
৯ ঘন্টা আগে
মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়ে শ্রীলেখার ক্ষোভ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দেশটির বন্যা পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে এ কর্মসূচিকে ‘বেদনাদায়ক পরিহাস’ বলে মন্তব্য করেছেন তিনি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান শ্রীলেখা মিত্র।পোস্টে তিনি লেখেন,
১০ ঘন্টা আগে
ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি, সামরিক সহায়তা চাইছে সৌদি
ইয়েমেনের হুথিদের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে আসায় কয়েকটি দেশের কাছে সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব। হুথি ও ইরানপন্থি অন্যান্য গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে চাপ তৈরি হয়েছে।বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সম্প্রতি ফ্রান্স,...
১১ ঘন্টা আগে
ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবর ‘ফেক অ্যালার্ট’: ভারত
ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ভারত। এ ধরনের পোস্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট।মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টিকে ‘ফেক অ্যালার্ট’ হিসেবে উল্লেখ...
১৫ ঘন্টা আগে
