আন্তর্জাতিক

মক্কার কাছে হুথি ড্রোন প্রতিহতের খবরে নজর রাখছেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

৮ ঘন্টা আগে


মক্কার কাছে হুথি ড্রোন প্রতিহতের খবরে নজর রাখছেন আনোয়ার ইব্রাহিম

ছবি: সংগৃহীত


মক্কার কাছে একটি হুথি ড্রোন প্রতিহত করার বিষয়ে প্রকাশিত খবরের ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসলামের পবিত্রতম শহরের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা ‘কোনোভাবেই’ মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি। খবর আলজাজিরার।


মঙ্গলবার এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া সৌদি আরব সরকারের পাশে রয়েছে। একই সঙ্গে মক্কার বাসিন্দা ও হজযাত্রীদের নিরাপত্তায় সৌদি কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে, এমন কোনো কাজ করা উচিত নয়, যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।’

জনবহুল এলাকায়, বিশেষ করে পবিত্র স্থানগুলোর জন্য হুমকি তৈরি করতে পারে-এমন সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান আনোয়ার। পাশাপাশি উত্তেজনা প্রশমনে বিলম্ব না করে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেছে নেওয়ারও তাগিদ দেন তিনি।

তবে পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। তারা এ অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে অভিহিত করেছে।


রাশিয়া-ইরানের ওপর নিষেধাজ্ঞায় ১০ দেশের বিরুদ্ধে ১০০% শুল্কের প্রস্তাব
রাশিয়া-ইরানের ওপর নিষেধাজ্ঞায় ১০ দেশের বিরুদ্ধে ১০০% শুল্কের প্রস্তাব

রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে ভারতসহ ১০টি দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এ-সংক্রান্ত একটি বিল মার্কিন প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পেরিয়েছে। বিলটি চূড়ান্তভাবে পাস হলে রাশিয়ার জ্বালানি পণ্য কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের সুযোগ তৈরি হবে।‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড...

৬ ঘন্টা আগে


জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে দ্রুত ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। বুধবার নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলামের একমাত্র ছেলে। তিনি...

৭ ঘন্টা আগে


জিন্নাহর সমাধিতে বাংলায় লেখা জন্ম-মৃত্যুর তারিখ
জিন্নাহর সমাধিতে বাংলায় লেখা জন্ম-মৃত্যুর তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন এবং পরে তা ভেঙে ফেলার ঘটনাকে ঘিরে আলোচনা চলছে। ডাকসু কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা ভাষার বিরুদ্ধে জিন্নাহর ঐতিহাসিক অবস্থান তুলে ধরতেই ছবিটি প্রদর্শন করা হয়েছিল। তবে পাকিস্তানের করাচিতে অবস্থিত জিন্নাহর সমাধিসৌধে উর্দুর পাশাপাশি বাংলা হরফেও তার জন্ম...

৮ ঘন্টা আগে


মক্কায় প্রথমবার সাইরেন, মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা: তাকি উসমানি
মক্কায় প্রথমবার সাইরেন, মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা: তাকি উসমানি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় ইতিহাসে প্রথমবারের মতো বিমান হামলার সতর্কসংকেত (সাইরেন) বাজার ঘটনাকে পুরো মুসলিম উম্মাহর জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি।বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সৌদি ভূখণ্ডে হামলা এবং...

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom