মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।
বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। তার এ সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হয়েছে।
হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ বিভাগে প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।
প্রতিযোগিতার সব ধাপ সফলভাবে অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের এই তরুণ হাফেজ।
১৩৩ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সাফল্য
পাঁচটি পৃথক শাখায় অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের কোরআনের হাফেজ ও কারিরা অংশ নেন। আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কোরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন।
বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতা চলাকালে নিজের অনুভূতি প্রকাশ করে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, পবিত্র কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে পবিত্র মক্কা নগরীতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগকে তিনি জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেন।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।
মক্কার পবিত্র ভূমিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশের জন্য প্রথম স্থান অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়। হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার এ সাফল্য দেশের কোরআন শিক্ষা ও হিফজ অঙ্গনের তরুণদের জন্যও নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দিল্লিতে পেলেট গান ব্যবহারের অভিযোগ, আহত ছাত্রকে নিয়ে থানায় রাহুল গান্ধী
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের বিরুদ্ধে ‘পেলেট গান’ ব্যবহারের অভিযোগ ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষোভে ছররা গুলিতে আহত এক ছাত্রকে সঙ্গে নিয়ে থানায় অবস্থান নিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।রাহুল গান্ধীর অভিযোগ, গত ২০ জুলাইয়ের আন্দোলনের সময় সাহিল লোচাব নামে
১ ঘন্টা আগে
আলাস্কায় সামরিক রাডার স্টেশনের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি প্রত্যন্ত সামরিক রাডার স্থাপনার কাছে যাত্রীবাহী চার্টার বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আট আরোহীর সবাই নিহত হয়েছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তির আওতায় প্রয়োজনীয় পরিষেবা প্রদানের কাজে নিয়োজিত ছিল। খবর বার্তা সংস্থা এপির।মার্কিন সামরিক বাহিনীর আলাস্কান
২ ঘন্টা আগে
প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় মোদির ‘পূজা’, অনুষ্ঠান বন্ধ করে দিল কর্তৃপক্ষ
ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সামনে রেখে পূজা করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রাখা হয়। এ সময় ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগানও দেওয়া হয়।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাতে...
৭ ঘন্টা আগে
এআইপ্যাকের বিপুল অর্থ ব্যয়ের পরও কংগ্রেসে জয়ী আয়েশা ওয়াহাব
ইসরাইলের কট্টর সমালোচক ও আফগান-আমেরিকান রাজনীতিক আয়েশা ওয়াহাব ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী ও ট্রানজিট কর্মকর্তা মেলিসা হার্নান্দেজকে পরাজিত করে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত ওয়াহাব গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও নীতির একজন সোচ্চার সমালোচক। তার
৭ ঘন্টা আগে
