আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই মসজিদের ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই মসজিদের ইমাম

ছবি: সংগৃহীত


মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত এবং ‘মহাপাপ’ হিসেবে অভিহিত করেছেন দুই পবিত্র মসজিদের ইমাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা একটি ‘রেড লাইন’। আল্লাহর ঘর ও মসজিদে নববীকে লক্ষ্যবস্তু বানানোর সঙ্গে ইসলামের শিক্ষার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

হুথিরা তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আড়াল করতে ধর্মীয় স্লোগান ব্যবহার করছে বলেও অভিযোগ করেন শেখ বান্দার বালিলা।

অন্যদিকে, মদিনার মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মহসিন আল-কাসিম বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হুথিদের হামলা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতার অংশ। এসব হামলার মাধ্যমে নিরপরাধ মানুষের প্রাণহানি এবং শান্তিপূর্ণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই দক্ষিণ মক্কায় একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনের বৈধ সরকারকে সহায়তাকারী সামরিক জোট জানায়, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি ধ্বংস করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের জুলাইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মক্কাকে লক্ষ্য করে এটি হুথিদের দ্বিতীয় হামলা।

শেখ বান্দার বালিলা আরও বলেন, এ ধরনের হামলা সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের ঐক্যকে আরও সুদৃঢ় করবে। মুসলিম বিশ্বের কিবলা হিসেবে মক্কার মর্যাদা ও নিরাপত্তা অটুট থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: সৌদি গেজেট


রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশে ১০০% শুল্কের পথ খুললেন ট্রাম্প
রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশে ১০০% শুল্কের পথ খুললেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামে আইনটি কার্যকর হওয়ার ফলে রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা ভারত ও

১ ঘন্টা আগে


আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’
আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি শক্তি সঞ্চয় করে আজ সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরে আরও শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘অর্ণব’, নামটি দিয়েছে বাংলাদেশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) বরাতে এ তথ্য জানিয়েছে

১ ঘন্টা আগে


ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি বাহিনীর ৩৭ বিমান হামলার দাবি
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি বাহিনীর ৩৭ বিমান হামলার দাবি

ইয়েমেনের তাইজ ও হাজ্জাহ প্রদেশের বেসামরিক এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান থেকে ৩৭টি বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। এসব হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাসনিম নিউজের এক প্রতিবেদনে ইয়াহিয়া সারির এ...

১ দিন আগে


মক্কার নিরাপত্তায় দায়িত্ব পালনে প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ
মক্কার নিরাপত্তায় দায়িত্ব পালনে প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ

মক্কা ও সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান তার দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, মক্কায় হামলা হলে পবিত্র স্থান রক্ষায় কোনো প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন নেই; এটি পাকিস্তানের নিজস্ব দায়িত্ব।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খাজা আসিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায়...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom