মিটার নেই, তবুও ৬৯২ টাকার বিদ্যুৎ বিল!
অনলাইন ডেস্ক
সংগৃহীত
জামালপুরের মাদারগঞ্জে বাড়িতে বিদ্যুতের মিটার না থাকলেও আগস্ট মাসের বিল আসার অভিযোগ উঠেছে। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বাসিন্দা নিমাই চন্দ্র সরকারের নামে মিটার ছাড়াই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নিমাই চন্দ্র সরকার জানান, জুলাই মাসে গাছের ডাল পড়ে তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগের মিটার ক্ষতিগ্রস্ত হয়। পরে পল্লী বিদ্যুতের কর্মীরা মিটারটি খুলে নিয়ে যান। এরপর থেকে বাড়িতে মিটার না থাকলেও আগস্ট মাসে তাঁর নামে ৬৯২ টাকার বিল পাঠানো হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই গ্রাহক। তাঁর প্রশ্ন, মিটার না থাকলে কীভাবে তাঁর নামে বিদ্যুৎ বিল তৈরি হলো।
স্থানীয় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র ঘটনাটিকে অনিচ্ছাকৃত ‘ভুল’ হিসেবে স্বীকার করেছে। অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস জানিয়েছে, মিটার পরিবর্তনের প্রক্রিয়ার কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকতে পারে।
ঘটনাটি খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্তকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিরসরাইয়ে ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লাল কার্ড, ভিডিও ভাইরাল
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহরকে লক্ষ্য করে এক যুবকের লাল কার্ড প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে...
২৩ মিনিট আগে
আমিনবাজারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।পুলিশ...
১ ঘন্টা আগে
১১ দলীয় লংমার্চে জনস্রোত, কানায় কানায় পূর্ণ লালদিঘি ময়দান
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ সুনির্দিষ্ট ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে জনস্রোতে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। শনিবার বিকেল ৪টার আগেই ঐতিহাসিক লালদিঘি ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।দুপুরের পর থেকেই লালদিঘি ময়দান ছাড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকা মিছিল-স্লোগানে মুখর হয়ে ওঠে। নিউমার্কেট, হকার্স...
১৭ ঘন্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে...
১ দিন আগে
