সারাদেশ

মিরসরাইয়ে ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লাল কার্ড, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

৫৫ মিনিট আগে


মিরসরাইয়ে ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লাল কার্ড, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহরকে লক্ষ্য করে এক যুবকের লাল কার্ড প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে মিরসরাইয়ে আয়োজিত একটি পথসভায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

লাল কার্ড দেখানো যুবক ছাত্রদলের সদস্য

লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাচ্ছিল।

গাড়িবহরটি পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবককে গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়। পরে ওই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ ওই যুবকের কর্মকাণ্ডের প্রশংসা করছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে সমালোচনা দেখা গেছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ এটিকে রাজনৈতিক প্রতিবাদের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক কর্মসূচিতে এমন আচরণের সমালোচনা করছেন।

যা বললেন নিশান

ঘটনার বিষয়ে জানতে চাইলে তৌহিদুল ইসলাম নিশান বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার এই লাল কার্ড প্রদর্শনে কোনো একটি গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়ে গেছে। খেয়াল করলে দেখবেন, আমি শুধু লাল কার্ডই প্রদর্শন করেছি। এখানে কোনো গালি দিইনি, জুতো বা ঝাড়ু দেখাইনি, এমনকি কারও মা-বাবা, ভাই-বোন নিয়েও কোনো গালমন্দ করিনি। একটু বিচার-বিশ্লেষণ করলেই বিষয়টি বোধগম্য হবে।’

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


আমিনবাজারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে
আমিনবাজারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।পুলিশ...

১ ঘন্টা আগে


১১ দলীয় লংমার্চে জনস্রোত, কানায় কানায় পূর্ণ লালদিঘি ময়দান
১১ দলীয় লংমার্চে জনস্রোত, কানায় কানায় পূর্ণ লালদিঘি ময়দান

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ সুনির্দিষ্ট ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে জনস্রোতে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। শনিবার বিকেল ৪টার আগেই ঐতিহাসিক লালদিঘি ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।দুপুরের পর থেকেই লালদিঘি ময়দান ছাড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকা মিছিল-স্লোগানে মুখর হয়ে ওঠে। নিউমার্কেট, হকার্স...

১৮ ঘন্টা আগে


মিটার নেই, তবুও ৬৯২ টাকার বিদ্যুৎ বিল!
মিটার নেই, তবুও ৬৯২ টাকার বিদ্যুৎ বিল!

জামালপুরের মাদারগঞ্জে বাড়িতে বিদ্যুতের মিটার না থাকলেও আগস্ট মাসের বিল আসার অভিযোগ উঠেছে। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বাসিন্দা নিমাই চন্দ্র সরকারের নামে মিটার ছাড়াই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে বলে জানা গেছে।নিমাই চন্দ্র সরকার জানান, জুলাই মাসে গাছের ডাল পড়ে তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগের মিটার ক্ষতিগ্রস্ত হয়। পরে পল্লী বিদ্যুতের

১৯ ঘন্টা আগে


বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom