সারাদেশ

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন

অনলাইন ডেস্ক

১০ ঘন্টা আগে


মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন

ছবি: সংগৃহীত


রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী একটি দল কেন্দ্রে ঢুকে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বলে অভিযোগ করা হয়েছে। পরে তারা কেন্দ্রের ওষুধ, সরকারি ইপিআই টিকা, টিকাদানের রেজিস্টার ও বিভিন্ন নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, চিকিৎসা যন্ত্রপাতি এবং নগদ টাকা লুট করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে গভীর রাতে কেন্দ্রে হামলা চালায়। প্রথমে তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করে এবং পরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে গেছে। এ ছাড়া জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, স্টিলের আলমারি ও ফাইল কেবিনেট, ল্যাবরেটরির বিভিন্ন সরঞ্জাম ও রিএজেন্ট, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, টেলিভিশনসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে কেন্দ্রের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে সেখানে অন্য একটি সংগঠনের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। ডা. নাসরিন আখতারের দাবি, লুটপাট ও ভাঙচুরে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা।

প্রায় ৫০ বছর ধরে মিরপুরের দরিদ্র ও অসহায় মানুষকে বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা, পরিবার পরিকল্পনা এবং শিশুদের টিকাদান সেবা দিয়ে আসছিল কেন্দ্রটি। হামলার পর এসব কার্যক্রম বন্ধ রয়েছে। একই কারণে সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিও ব্যাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করেছেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মামলায় হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি জানান, মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, কেন্দ্রটির জমি দখলের উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে। হামলার পর অন্য একটি সংগঠনের সাইনবোর্ড টাঙানোর ঘটনাকেও তারা এ অভিযোগের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে।

কেন্দ্রটির নির্বাহী পরিচালক দ্রুত ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণ করে স্বাস্থ্যসেবা চালু, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচার এবং ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

৬ ঘন্টা আগে


ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল

১৪ ঘন্টা আগে


আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা,...

১ দিন আগে


বসুন্ধরায় ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেওয়া ‘পথচারী’র পরিচয় নিয়ে প্রশ্ন
বসুন্ধরায় ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেওয়া ‘পথচারী’র পরিচয় নিয়ে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে এক ছাত্রলীগ কর্মীকে আটক করার পর তাকে ছাত্রদলের এক নেতার হাত থেকে ছাড়িয়ে নেওয়া কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঝটিকা মিছিলের সময় এক ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের এক...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom