মিরপুরে পার্ক করা পরিস্থান পরিবহনের বাসে আগুন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্ক করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরামিক রোডের সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে সাতটার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন করে জানায়, পরিস্থান বাসটিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাসটি পুড়ে গেছে।’
মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পার্ক করা অবস্থায় বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে আগুন দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। শনিবার রাতে শাহবাগ, কমলাপুর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় একজন অটোরিকশাচালক আহত হন।
শনিবার সন্ধ্যা ও রাতে মিরপুর, মধ্যবাড্ডা ও দক্ষিণ কেরানীগঞ্জে তিনটি বাস ও একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এর মধ্যে মিরপুরে দুটি বাস এবং মধ্যবাড্ডায় একটি বাসে আগুন দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার খবরও পাওয়া যায়।
রাজধানীতে ধারাবাহিক এসব ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মিরপুরের সর্বশেষ বাসে আগুন দেওয়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
আখাউড়া সীমান্তে বাংলাদেশি শিশুর মরদেহ, নিয়ে গেল বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪) মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মরদেহটি দেশে ফিরিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের মধ্যে আলোচনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়া সীমান্তের...
১ ঘন্টা আগে
‘আমার একটাই ছেলে, কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা
‘আমার একটাই ছেলে। ওর কোনো আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন।’-কান্নায় ভেঙে পড়ে কথাগুলো বললেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিহত স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কুবির কেন্দ্রীয় খেলার মাঠে ছেলের প্রথম জানাজার আগে উপস্থিত মুসল্লি ও শুভানুধ্যায়ীদের কাছে এ অনুরোধ জানান তিনি।অশ্রুসজল...
২ ঘন্টা আগে
অপ্রতিমের বয়স ‘১৩’, সরকারি ভবনে লিখে দেওয়ার কথা বললেন দুদু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের বয়স ‘১৩’ সংখ্যাটি শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে এ কথা জানান শামসুজ্জামান দুদু।পোস্টে তিনি...
২ ঘন্টা আগে
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তিনজন আটক, কুবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ১৩ বছরের অপ্রতিমের মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রতিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।...
১৮ ঘন্টা আগে
