মিরপুরে মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে প্রায় একই সময়ে, মিনিটের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ ও মিরপুর-১ নম্বর এলাকায় পৃথকভাবে বাস দুটিতে আগুন লাগে।
সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এর কয়েক মিনিট পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিযাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। তবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল; তবে আগুন পুরোপুরি ছড়িয়ে পড়েনি।
ওসি হাফিজুর রহমান বলেন, ‘কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।’
অভিযাত পরিবহনের বাসটির পেছনের দিকে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এ বাসে আগুন লাগার কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই বলে জানা গেছে।
মিনিটের ব্যবধানে মিরপুরের দুটি এলাকায় বাসে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলো কীভাবে ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তিনজন আটক, কুবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ১৩ বছরের অপ্রতিমের মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রতিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।...
১৭ মিনিট আগে
শাহজালাল মাজারের দানবাক্সে ‘খোকন মামু’কে নিয়ে চিরকুট
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে টাকা গণনার সময় ‘খোকন মামু’কে নিয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না।’শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে মাজার প্রাঙ্গণে দানবাক্স ও ডেগগুলোর তালা খুলে চতুর্থবারের মতো টাকা...
২৮ মিনিট আগে
জামালপুরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল
পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুবলীগ নেতাদের বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে জামালপুরে ঝটিকা মশাল মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে জেলা শহরের চালাপাড়া পাইলিং রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০ থেকে ৪০ জন অংশ নেন বলে জানা গেছে।মিছিলকারীরা মশাল হাতে ‘জয় বাংলা’ স্লোগান
১ ঘন্টা আগে
‘আমার ছেলে কী অন্যায় করেছে, আমি শুধু এর জবাব চাই’: অপ্রতীমের মা
‘আমার ছেলে কী অন্যায় করেছে? আমাকে জবাব দেন। আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি আমার অন্যায়? আমার ছেলেকে কেন হত্যা করা হলো? আমি এর জবাব চাই। আমি এখন কীভাবে বাঁচব?’-নিখোঁজ ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধারের পর এভাবেই বিলাপ করছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড....
২ ঘন্টা আগে
