মহেশখালীর এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, ২–৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক: জ্বালানি মন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ (বৃহস্পতিবার) বিকেলের মধ্যেই গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ বিকেলের মধ্যেই গ্যাস সরবরাহ পুনরায় চালু হবে।
তিনি জানান, টার্মিনাল চালু হওয়ার পর ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে টার্মিনাল বন্ধ হওয়ার আগের অবস্থায় ফিরে আসবে।
গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়ে লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোও পর্যায়ক্রমে চালু করা হবে। এতে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে।
বিদ্যুৎ ও গ্যাস খাত নিয়ে চলমান সমালোচনার বিষয়ে তিনি বলেন, এই সংকট একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে ছিল। সরকার দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।
ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক গ্রাহক প্রকৃত বিল নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন না। তিনি জানান, জুন মাস থেকে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে। এছাড়া মার্চের তুলনায় জুন মাসে তাপমাত্রা কম থাকলেও অনেক গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার বেড়েছিল, যা বিলের ওপর প্রভাব ফেলেছে।
এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল আমদানির অনুরোধ জানানো হয়েছে।
গ্যাস সংকট কাটাতে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্তের একদিন পরই আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সরকারি পর্যায়ে (জিটুজি) সৌদি আরবের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এ এলএনজি কেনা হবে।সংবাদদেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)...
৩ ঘন্টা আগে
আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, ডিম-মুরগির দামে নতুন চাপ
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে আবারও অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। বিশেষ করে ডিম, মুরগি, মাছ ও সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় আরও বেড়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে গিয়ে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়ে ১৫০ থেকে ১৬০ টাকায়...
৮ ঘন্টা আগে
হরমুজ প্রণালি নিয়ে আশাবাদে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের ধারণা, এ আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ সুগম করতে পারে। এতে দীর্ঘ পাঁচ মাসের সংঘাতের অবসান এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌ
১ দিন আগে
গ্যাস সংকটে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় তিন দিনের ছুটি
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) অবস্থিত তাদের ৯টি কারখানায় তিন দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানাগুলোতে উৎপাদনসহ সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় চলমান তীব্র গ্যাস ও
১ দিন আগে
