মহাখালীতে ‘কম্প্রিহেনসিভ কিডনী কেয়ার সেন্টার’ স্থাপন: সোনার বাংলা ফাউন্ডেশন
নগর প্রতিনিধি
কিডনী রোগে আক্রান্ত রোগীর যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বল্প মূল্যে ডায়ালাইসিস সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে “সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ” এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)
আজ গুলশানের নগর ভবনের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।
ডিএনসিসি’র পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুন-উল-হাসান (অঃদাঃ) এবং সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে কান্ট্রি ডিরেক্টর ও সিওও জনাব মো: আসাদুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
সভায় সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
সমঝোতা স্মারক অনুযায়ী মহাখালীর ডেডিকেটেড কোভিড হাসপাতালে প্রথম পর্যায়ে এই সেন্টারে ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। এসব ডায়ালাইসিস ইউনিটে স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা প্রদান করা হবে।
পরবর্তী ধাপে এটি বিশ্বমানের কিডনী চিকিৎসা ও কিডনী প্রতিস্থাপন সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালে রূপান্তরিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “প্রস্তাবিত ৫০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টারকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে ডিএনসিসি সব ধরনের সহায়তা প্রদান করবে। সোনার বাংলা ফাউন্ডেশনের সঙ্গে এ অংশীদারিত্ব কিডনী চিকিৎসা ও ডায়ালাইসিস সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে একটি মাইলফলক পদক্ষেপ।”
প্রশাসক তাঁর বক্তব্যে আরো বলেন,
“পৃথিবীর বহু শহরে জনকল্যাণমূলক কাজ ফিলানথ্রপিক মডেলের মাধ্যমে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। অথচ আমাদের এই শহরে এ ধরনের উদ্যোগের অভাব আমাদের কষ্ট দেয়। ঢাকাকে বসবাসের অযোগ্য করে তুলতে কর্পোরেট স্বার্থ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর এক ধরনের নেক্সাস দায়ী।
তিনি আরো বলেন,
আমরা সমতার সমাজ নয়, বরং একটি ন্যায্য সমাজ গড়তে চাই। সেই লক্ষ্যেই ঢাকাকে একটি ন্যায্য শহর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি। আজকের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।”
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তাঁর সূচনা বক্তব্যে এ উদ্যোগের পটভূমি তুলে ধরেন এবং সোনার বাংলা ফাউন্ডেশনের মহতী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, নগরের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এ উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল। তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাঁর বন্ধুদের নিঃস্বার্থ উদ্যোগ ও প্রবাসীদের উদার সহায়তায় ফাউন্ডেশনটি চিকিৎসা খাতে কার্যকর অবদান রাখছে।
সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও সিওও জনাব মো: আসাদুল ইসলাম উপস্থাপনার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ফাউন্ডেশনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ডিএনসিসি হাসপাতালে নতুন সেবা চালুর রূপরেখা তুলে ধরেন।
অনুষ্ঠানে ডিএনসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সোনার বাংলা ফাউন্ডেশনের কর্মকর্তারা, কিডনী রোগ বিশেষজ্ঞ, স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিত্বসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‘চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়’: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকের আন্তরিক ও মানবিক আচরণ রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়।”বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ উপলক্ষে...
৫ দিন আগে
স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোর
১০ দিন আগে
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা কিংবা লম্বা করে লুঙ্গি পরার মাধ্যমে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী জানান,...
২০ দিন আগে
দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, এক দিনে সংক্রমণ চার গুণ বৃদ্ধি
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে, একই সঙ্গে চলতি বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২২০ জন রোগী হাসপাতালে...
১ মাস আগে
