মেসির জাদুতে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন দেশের শোবিজ তারকারা
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে নাটকীয় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। রোমাঞ্চে ভরা এই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রত্যাবর্তন যেমন ফুটবলপ্রেমীদের উচ্ছ্বসিত করেছে, তেমনি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ম্যাচের উত্তেজনার কথা তুলে ধরে প্রতিপক্ষ মিশরের প্রশংসাও করেছেন। তিনি লেখেন, “খুব ভয় পাইছিরে, তবে মিশর দুর্দান্ত খেলেছে।”
চিত্রনায়িকা পূর্ণিমা আর্জেন্টিনার জয়কে চ্যাম্পিয়নসুলভ মানসিকতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।”
অভিনেত্রী পরীমণি অবশ্য মজার ছলে নিজের শারীরিক অবস্থার প্রসঙ্গ টেনে লেখেন, “হাসপাতালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না।”
অভিনেতা তৌসিফ মাহবুব মেসির নেতৃত্বে আর্জেন্টিনার প্রত্যাবর্তনে মুগ্ধ হয়ে মন্তব্য করেন, “পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক।”
সংগীতশিল্পী বেলাল খান ম্যাচের ঘটনাপ্রবাহ নিয়ে রসিকতা করে লেখেন, “রূপকথাকেও হার মানালো আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত কোনো দুর্নীতি ছিল না, রেফারিও ভালোই ছিল। কিন্তু যখন থেকে আর্জেন্টিনা গোল দিয়েছে তখন থেকে দুর্নীতি শুরু হয়েছে। হা হা হা।”
গায়িকা মিলা মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা শেয়ার করে রসিকতার সুরে লেখেন, “আমি খেলা দেখতে গেলাম আর যখনই আমি আর্জেন্টিনাকে ডাকলাম, ওমনি জিতে গেল আর্জেন্টিনা।”
অভিনেত্রী কেয়া পায়েল ম্যাচ চলাকালে নিজের উত্তেজনার কথা জানিয়ে লিখেছেন, “আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে।”
অন্যদিকে সংগীতশিল্পী তাসরিফ খান মেসির প্রতি নিজের আস্থা প্রকাশ করে লেখেন, “জাদুকর যখন আছে মাঠে, ভয় কীসের? এগিয়ে যাও আর্জেন্টিনা।”
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ কেবল একটি ক্রীড়া আয়োজন নয়; এটি সামাজিক ও সাংস্কৃতিক আবেগেরও অংশ। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাসে দেশের তারকারাও নিয়মিত অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এমন প্রতিক্রিয়া সেই ফুটবল-সংস্কৃতিকেই আরও প্রাণবন্ত করে তোলে।
মেসির বিদায়ে আবেগঘন নাদিয়া, ‘একটি যুগের অবসান’
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগ ও আক্ষেপ। মেসির অসংখ্য ভক্তের মতো তার বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন নাদিয়া। তিনি জানান,
২ ঘন্টা আগে
‘ক্রাইম পেট্রোল’ উপস্থাপনায় অজয় দেবগন, প্রতি পর্বে ৬ কোটি টাকা
বলিউড অভিনেতা অজয় দেবগন এবার উপস্থাপকের ভূমিকায়। জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজন উপস্থাপনা করছেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব। অজয়ের টেলিভিশন অভিষেকের পাশাপাশি আলোচনায় এসেছে তার পারিশ্রমিকও।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের জন্য ১৫টি এপিসোডের চুক্তি করেছেন অজয় দেবগন। পুরো সিজনের জন্য তার
২ ঘন্টা আগে
টলিউডে যৌন হেনস্তা নিয়ে ফের সরব ঋতাভরী
কলকাতার শোবিজ অঙ্গনের ভেতরের অন্ধকার দিক নিয়ে ফের মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কর্মক্ষেত্রে যৌন হেনস্তা এবং ‘মি টু’ আন্দোলন নিয়ে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি নাম উল্লেখ না করে দুই প্রভাবশালী প্রযোজকের বিরুদ্ধে সরব হয়েছিলেন ঋতাভরী। পরে এ বিষয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে...
২০ ঘন্টা আগে
ফিরছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’, থাকছেন মোশাররফ করিমসহ পুরোনো তারকারা
দেড় বছর আগে মুক্তি পাওয়া সাত পর্বের ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ট্রাকচালক আব্বাসের অদ্ভুত জীবন, সম্পর্ক ও নানা নাটকীয়তার গল্প নিয়ে নির্মিত সিরিজটির জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে দ্বিতীয় কিস্তি-‘বোহেমিয়ান ঘোড়া ২’।সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে নতুন কিস্তির শুটিং। এবারের পর্বে গল্প ও নির্মাণে
১ দিন আগে
