আন্তর্জাতিক

মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি ঘিরে বিতর্ক, তদন্তে মার্কিন কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি ঘিরে বিতর্ক, তদন্তে মার্কিন কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিওটি ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই মিনিটের ওই ভিডিওটির শিরোনাম ‘হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প’। ভিডিওতে ফার্সি ভাষায় মেলানিয়া ট্রাম্পকে লক্ষ্য করে একটি কাল্পনিক হত্যার পরিকল্পনার বর্ণনা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

ভিডিওর শুরুতে নিউইয়র্ক সিটির একটি সড়কে গাড়ির বহরের দৃশ্য দেখানো হয়। এরপর মেলানিয়া ট্রাম্পের ফ্যাশনপ্রিয়তার প্রসঙ্গ তুলে ধরে দাবি করা হয়, তার স্টাইল টিমের একজন সদস্যকে ঘুষ দিয়ে তিনি কোন ফ্যাশন হাউসে যাবেন, সেই তথ্য সংগ্রহ করা যেতে পারে।

ভিডিওতে আরও দাবি করা হয়, তিনি যে পোশাকটি কিনতে পারেন, সেটিতে নার্ভ এজেন্ট ভিএক্স (VX) প্রয়োগের মাধ্যমে হামলা চালানো সম্ভব। সেখানে ভিএক্সকে একটি গন্ধহীন তৈলাক্ত রাসায়নিক পদার্থ হিসেবে উল্লেখ করে এর প্রাণঘাতী প্রভাব সম্পর্কেও বর্ণনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ভিডিওতে মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা, স্টাইল টিমের সদস্যদের পরিচয় এবং নিরাপত্তা কৌশল সম্পর্কেও বিভিন্ন দাবি করা হয়েছে। ভিডিওর শেষাংশে ট্রাম্প দম্পতির ছেলে ব্যারন ট্রাম্পের প্রতিও হুমকিসূচক বার্তা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সিক্রেট সার্ভিস ভিডিওটি পর্যালোচনার বিষয়টি নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করছে।

তবে ভিডিওতে উত্থাপিত দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া ইরান সরকার বা সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom