আন্তর্জাতিক

মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


{news.title}

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সঙ্গে সংশ্লিষ্টতা এবং একটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম ‘মিজান’-এর বরাতে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমিরালি মিরজাফারি। তার বিরুদ্ধে রাজধানী তেহরান-এর কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং “রাষ্ট্রবিরোধী কার্যক্রমে” জড়িত থাকার অভিযোগ আনা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। পরবর্তীতে মঙ্গলবার ভোরে সেই রায় কার্যকর করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ইরানে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় তেহরানসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom