মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোরেলগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫২) ও মানিক বাছাড় (৩৮)। তারা দুজনই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান এবং মানিক বাছাড়ের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
নিহতদের ভাতিজা রাজিব বাছাড় জানান, বুধবার সকালে দুই কাকা একসঙ্গে ধানক্ষেতে কাজ করতে যান। সকাল থেকেই ওই এলাকায় আবহাওয়া খারাপ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে খোলা মাঠে কাজ করতে গিয়ে এমন প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে একই পরিবারের দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
বিদ্যুৎ-জ্বালানির সাময়িক সংকট পতিত শাসকগোষ্ঠীর রেখে যাওয়া: বাবুল
দেশে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সাময়িক সংকট তৈরি হয়েছে, তা পতিত শাসকগোষ্ঠী রেখে গেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে...
২১ ঘন্টা আগে
কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অথর্ব এসপি
স্বাধীনতার পর ৫৫ বছরে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা নাজুক আর কখনো হয়নি-এমন অভিযোগ উঠেছে। জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে জেলায় ৮৮টি খুন, ১২৭টি ধর্ষণ এবং ২৯৭টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে ১৫০টিরও বেশি। এর পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতি...
২২ ঘন্টা আগে
সিলেটে উদ্বোধন হলো ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’
সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠিত বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস...
২৩ ঘন্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশে এমপি আবুল খায়ের: ‘আপা আর আসবেন না, এ চ্যাপ্টার ক্লোজড’
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। তিনি বলেন, ‘হাসিনা কিন্তু যাওয়ার সময় ডানে-বামে তাকানোর সুযোগ পায়নি, হাসিনা পালিয়ে গেছে। আজকে যারা নতুন করে স্বপ্ন দেখেন-আপা আসবে, আপার কবর রচিত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট। আপা আর আসবেন না। এ চ্যাপ্টার...
১ দিন আগে
