আন্তর্জাতিক

মোখায় হুথিদের লক্ষ্য করে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ঘন্টা আগে


মোখায় হুথিদের লক্ষ্য করে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর বিমান হামলা

ছবি: সংগৃহীত


লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখায় হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। মাত্র দুদিনের অভিযানে মোখা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর হুথিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।

শনিবার (১২ সেপ্টেম্বর) হুথিদের ওপর বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের সরকার। দেশটির সরকারি বার্তাসংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে সরকার দাবি করেছে, ইরান-সমর্থিত হুথিদের সামরিক যান ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে হুথিদের বেশ কয়েকজন সদস্য নিহত এবং তাদের সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইয়েমেনি সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নাজিলিও বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোখা শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে মোখা-ধুবাব সড়কে হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে হুথিরা গত সপ্তাহে মোখা বন্দর দখলের অভিযান শুরু করে। ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘাতের কারণে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

হুথিদের হাতে মোখার নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর শহরটি পুনর্দখলের চেষ্টা করছে ইয়েমেনের সরকার। এ অভিযানে ইয়েমেনি সরকারি বাহিনীকে সামরিক ও অন্যান্য সহযোগিতা দিচ্ছে সৌদি আরব।

হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের না

এদিকে হুথিদের দমনে তাদের অবস্থান লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার ট্রাম্প ও সৌদি যুবরাজের মধ্যে ফোনালাপে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সৌদি যুবরাজের অনুরোধ প্রত্যাখ্যানের কারণ হিসেবে কর্মকর্তারা জানান, এ মুহূর্তে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই মার্কিন প্রশাসনের।

সূত্র: আলজাজিরা


‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পাহারাদার প্রয়োজন নেই’: পেজেশকিয়ান
‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পাহারাদার প্রয়োজন নেই’: পেজেশকিয়ান

ভারতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘আমাদের কোনো আঞ্চলিক পাহারাদারের দরকার নেই।’ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, পেজেশকিয়ান মনে করেন, মধ্যপ্রাচ্যের অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোরই। বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও তিনি ইঙ্গিত দেন।গত ২৮ ফেব্রুয়ারি...

১০ ঘন্টা আগে


মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসের সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে শি জিনপিং বলেন, এ...

১০ ঘন্টা আগে


মারিব দখলে হুথিদের হামলা, প্রতিহতের দাবি সরকারি বাহিনীর
মারিব দখলে হুথিদের হামলা, প্রতিহতের দাবি সরকারি বাহিনীর

ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশ দখলের লক্ষ্যে বড় ধরনের হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রদেশটির পশ্চিমাঞ্চলে চালানো এ হামলা সরকারি বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটির সরকার-সমর্থিত সংবাদমাধ্যম ওয়েস্ট কোস্ট।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের পশ্চিমাঞ্চলের আল-মাসজাহ ও আল-জউর এলাকায় হুথিদের হামলা ঠেকিয়ে দিয়েছে সরকারি বাহিনী। তবে হামলায় হতাহত...

১৩ ঘন্টা আগে


বিদেশ সফরে পুতিনের বর্জ্যও নেওয়া হয় মস্কোয়, কারণ জানাল প্রতিবেদন
বিদেশ সফরে পুতিনের বর্জ্যও নেওয়া হয় মস্কোয়, কারণ জানাল প্রতিবেদন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশ সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থার কঠোরতা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ভারত সফর শেষে তার ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালা করা বিশেষ ব্রিফকেসে করে মস্কোয় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যাতে পুতিনের শারীরিক অবস্থা...

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom