মোহাম্মদপুরে চাঁদাবাজি মামলায় ৫ আসামি ২ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক
ঢাকার মোহাম্মদপুরে একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার একটি আদালত এই আদেশ দেন।
এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) চাঁদাবাজির এই মামলায় রাব্বিসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম, আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান তাদের কারাগারে পাঠিয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন: আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক, হাবিবুর রহমান ফরহাদ এবং শাহিন হোসেন।
মোহাম্মদপুরের বসিলা এলাকার 'সেইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার'-এর মালিক আফরুজা শিল্পী বাদী হয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন। এর আগে রোববার রাতে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর সদস্যরা আসামিদের আটক করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০ সেপ্টেম্বর রাতে আসামি শাহিন হোসেন তার সন্তান প্রসবের জন্য স্ত্রীকে ওই ক্লিনিকে নিয়ে আসেন। নবজাতকের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেও শাহিনের অনুরোধে সেখানেই প্রসবের ব্যবস্থা করা হয়। পরে তার স্ত্রী মৃত সন্তান প্রসব করেন। মানবিক কারণে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অর্থ না নিয়েই শাহিনকে ছাড়পত্র দেয়।
তবে, বাদীর অভিযোগ, ২২ সেপ্টেম্বর দুপুরে আসামিরা হাসপাতালে এসে বাচ্চা মারা যাওয়ার ঘটনায় মামলা না করার বিনিময়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা হাসপাতালের যন্ত্রপাতি ভাঙচুর করে এবং হাসপাতাল থেকে একজনকে তুলে নিয়ে হত্যার হুমকি দেয়। এই পরিস্থিতিতে, ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার পর আসামিরা চলে যায় এবং বাকি টাকা দ্রুত পরিশোধের জন্য চাপ দিতে থাকে। পরবর্তীতে, আসামিরা মোবাইল ফোনে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে বাকি টাকা দাবি করতে থাকে।
মামলায় আরও উল্লেখ করা হয় যে, রোববার রাত সাড়ে ৯টার দিকে আসামিরা ফোন করে আফরুজা শিল্পীকে হাজারীবাগের পশ্চিম ধানমন্ডি ৫ নম্বর রোডে ডেকে নিয়ে ১ লাখ টাকা চাঁদা নেয় এবং অবশিষ্ট টাকা দ্রুত সময়ের মধ্যে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আফরুজা শিল্পী বিষয়টি মৌখিকভাবে সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে আসামিদের আটক করে।
এর আগে, হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় মধ্যরাতে প্রবেশের চেষ্টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাব্বিসহ তিন জন আটক হয়েছিলেন। পরে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের উপস্থিতিতে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে পুলিশ রাব্বিকে ছেড়ে দেয়।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৮ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৬ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
