সারাদেশ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন মোশতাক আহমেদ রুহী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

মোশতাক আহমেদ রুহী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই দলের মনোনয়নে তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির আভাস
৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির আভাস

আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (বিডব্লিউওটি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি...

৭ ঘন্টা আগে


ভিন্ন পাসপোর্টে বাংলাদেশে এসে গোয়েন্দা নজরে ভারতীয় নাগরিক রবি
ভিন্ন পাসপোর্টে বাংলাদেশে এসে গোয়েন্দা নজরে ভারতীয় নাগরিক রবি

ভারতীয় নাগরিক রবিউল ইসলাম রবি গত কয়েক বছরে ভিন্ন ভিন্ন পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। তিনি ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসার কথা দাবি করলেও দেশে তার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সম্প্রতি ভিন্ন একটি পাসপোর্ট ব্যবহার

৮ ঘন্টা আগে


ভাইরাল রিল নিয়ে আলোচনায় আসা বিউটি পাল সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক
ভাইরাল রিল নিয়ে আলোচনায় আসা বিউটি পাল সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রিল ভিডিও ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আলোচনায় আসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সব...

৮ ঘন্টা আগে


সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির প্রকৌশলী বরখাস্ত
সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির প্রকৌশলী বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় আরও দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর গ্রামীণ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom