মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়ে শ্রীলেখার ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দেশটির বন্যা পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে এ কর্মসূচিকে ‘বেদনাদায়ক পরিহাস’ বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান শ্রীলেখা মিত্র।
পোস্টে তিনি লেখেন, মানুষকে প্রদীপ জ্বালাতে বলা হচ্ছে-এটি তার কাছে ‘অদ্ভুত বৈপরীত্য’। মানুষের জীবনকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে এমন আহ্বানকে তিনি ‘বেদনাদায়ক পরিহাস’ হিসেবে উল্লেখ করেন।
বিজেপি ও কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে অভিনেত্রী আরও বলেন, একজন স্বৈরাচার বা স্বৈরাচারী গোষ্ঠী সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে, সম্পত্তি ধ্বংস করছে, ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে এবং মানুষের জীবিকা কেড়ে নিচ্ছে। একই সঙ্গে সম্প্রদায়, জাতি ও ধর্মের মধ্যে বিভেদ আরও গভীর করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন শ্রীলেখা। তিনি বলেন, এমন একটি সমাজ তৈরি হচ্ছে, যেখানে অন্ধ অনুসারীদের ভক্ত হিসেবে মহিমান্বিত করা হচ্ছে, আর শিক্ষিত ও ভিন্নমতাবলম্বীদের বিভিন্ন তকমা দেওয়া হচ্ছে।
তার ভাষ্য, যখন ভয় শাসনের হাতিয়ার হয়ে ওঠে এবং ভিন্নমতকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হয়, তখন প্রশ্ন ওঠে-সমাজ কোন দিকে এগিয়ে যাচ্ছে।
ভারতের বর্তমান পরিস্থিতিকে ‘ঘোরতর পরিহাস’ ও ‘অন্ধকার যুগ’ হিসেবেও উল্লেখ করেন অভিনেত্রী। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কমেন্ট বক্সে অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।
মক্কার নিরাপত্তায় দায়িত্ব পালনে প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ
মক্কা ও সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান তার দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, মক্কায় হামলা হলে পবিত্র স্থান রক্ষায় কোনো প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন নেই; এটি পাকিস্তানের নিজস্ব দায়িত্ব।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খাজা আসিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায়...
৯ ঘন্টা আগে
হুতিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ওমানের রাজধানী মাস্কাটে হুতি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের পর সৌদি আরবকে সামরিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন-এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, মাস্কাটের বৈঠকে হুতিরা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে লোহিত সাগরের কৌশলগত বাব এল-মান্দেব প্রণালিতে কোনো...
৯ ঘন্টা আগে
ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি, সামরিক সহায়তা চাইছে সৌদি
ইয়েমেনের হুথিদের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে আসায় কয়েকটি দেশের কাছে সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব। হুথি ও ইরানপন্থি অন্যান্য গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে চাপ তৈরি হয়েছে।বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সম্প্রতি ফ্রান্স,...
১১ ঘন্টা আগে
ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবর ‘ফেক অ্যালার্ট’: ভারত
ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ভারত। এ ধরনের পোস্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট।মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টিকে ‘ফেক অ্যালার্ট’ হিসেবে উল্লেখ...
১৫ ঘন্টা আগে
