মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানো নিয়ে বিতর্ক, জরিমানার অভিযোগ আইআইএমে
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশটির বিভিন্ন স্থানে প্রদীপ জ্বালানোর কর্মসূচি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা চলছে জম্মুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (আইআইএম)। সেখানে জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং ৫০০ রুপি জরিমানার সতর্কবার্তা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়নি এবং অনুষ্ঠানটি বাধ্যতামূলক ছিল না।
১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিনে আইআইএম জম্মুর ক্যাম্পাসে ‘দীপক লাইটিং সেরিমনি’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজেপির বিধায়ক যুধবীর শেঠি ও আইআইএম জম্মুর পরিচালক অধ্যাপক বি এস সহায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিছু শিক্ষার্থী অনুপস্থিত থাকায় তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
প্রকাশিত একটি কথিত শিক্ষার্থী কাউন্সিলের নোটিশে বলা হয়, অনুষ্ঠানটি বাধ্যতামূলক ছিল। অনুপস্থিত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কারণ জানাতে বলা হয় এবং চিকিৎসাজনিত কারণ ছাড়া অন্য কোনো অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করা হয়। যথাযথ জবাব না দিলে ৫০০ রুপি জরিমানার সতর্কবার্তাও ছিল ওই নোটিশে।
ঘটনাটি সামনে আসার পর কংগ্রেস নেতা ও জম্মু-কাশ্মীরের দলীয় ইনচার্জ সৈয়দ নাসির হুসেন প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কেন বাধ্যতামূলক করা হবে। তাঁর মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তার পরিবেশ থাকা উচিত।
তবে আইআইএম জম্মু কর্তৃপক্ষ অভিযোগটি অস্বীকার করে জানিয়েছে, কোনো শিক্ষার্থীর ওপর ৫০০ রুপি জরিমানা আরোপ করা হয়নি। প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের দাবি, ঘটনাটি রাজনৈতিকভাবে উপস্থাপন করা হচ্ছে এবং এ ধরনের সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ স্বেচ্ছামূলক।
এদিকে মোদির জন্মদিন উপলক্ষে বিজেপি ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ নামে এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। জন্মদিনের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বালনসহ নানা আয়োজন করা হয়।
আইআইএম জম্মুর ঘটনাকে কেন্দ্র করে মূল বিতর্ক এখন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বের জন্মদিন উদযাপন এবং এ ধরনের কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের ধরন নিয়ে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
৩ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৫ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৭ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৭ দিন আগে
