আন্তর্জাতিক

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট: মেটার ভারত প্রধানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট: মেটার ভারত প্রধানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত ছবি ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মেটার ভারত প্রধানসহ একাধিক ব্যক্তি এবং কয়েকটি ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে হায়দরাবাদ সাইবার অপরাধ দমন পুলিশ।

পুলিশ জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে সম্পাদিত ভিডিও ও আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ককরোচ জনতা পার্টির নেতৃত্বে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ কর্মসূচির সময় এসব পোস্ট ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

মামলার বাদী বিজেপির তেলেঙ্গানা শাখার সামাজিক যোগাযোগমাধ্যম সেলের সদস্য টি. সাইকিরণ গৌড়। তিনি অভিযোগ করেন, গত ২৯ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকালে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে একাধিক বিকৃত ও আপত্তিকর পোস্ট এবং স্বল্পদৈর্ঘ্য ভিডিও দেখতে পান। পরে একই দিন সন্ধ্যায় তিনি হায়দরাবাদ সাইবার অপরাধ দমন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি দাবি করেন, এসব পোস্ট প্রধানমন্ত্রীকে অপমান করার পাশাপাশি দেশের ঐক্য ও সংহতির জন্য ক্ষতিকর বার্তা ছড়িয়েছে। এছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগের সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামের ২০টি পোস্ট ও ভিডিওর লিংক সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট পরিচালনাকারীদের পরিচয় শনাক্ত, ডিজিটাল তথ্য-প্রমাণ সংরক্ষণ এবং মেটার সহযোগিতায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, আপত্তিকর কনটেন্টগুলো প্ল্যাটফর্মে প্রকাশিত থাকতে দেওয়ায় মেটার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

হায়দরাবাদ সাইবার অপরাধ দমন থানার সহকারী উপপরিদর্শক কে. হরি রাম অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড করেন। পরবর্তীতে তদন্তভার দেওয়া হয়েছে থানার পরিদর্শক পি. জয়শঙ্করের কাছে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনাতেও সমালোচনার মুখে পড়ে মেটা। নিট-২০২৬ পরীক্ষার অনিয়মের অভিযোগ নিয়ে দেওয়া প্রধানমন্ত্রীর ওই ভিডিওটি কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে গেলে ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাখ্যা দিতে তলব করে।

পরে মেটা জানায়, কারিগরি ত্রুটির কারণে ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে গিয়েছিল এবং সমস্যা শনাক্ত হওয়ার পর সেটি পুনরায় চালু করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই প্রকাশিত ওই ভিডিওতে নিট-২০২৬ পরীক্ষার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে তরুণদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...

১ ঘন্টা আগে


পেজেশকিয়ানের ‘মাথা নত না করার’ বার্তায় বাহুবলীর যুদ্ধ
পেজেশকিয়ানের ‘মাথা নত না করার’ বার্তায় বাহুবলীর যুদ্ধ

জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া ‘মাথা নত না করার’ বার্তাকে আরও জোরালোভাবে তুলে ধরতে ভারতীয় সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর একটি যুদ্ধের দৃশ্য ব্যবহার করেছে ভারতের হায়দরাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘বাহুবলী’ চরিত্রে প্রভাস বিশাল কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। শত্রুপক্ষের সংখ্যা বেশি

১ ঘন্টা আগে


ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম

ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের

৭ ঘন্টা আগে


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom