মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রদল–শিবিরের সৌহার্দ্যের নজির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশজুড়ে দুই ছাত্রসংগঠনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও মৌলভীবাজার সরকারি কলেজ–এ সৌহার্দ্যের একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। অনার্স ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসে একে অপরের সঙ্গে ইতিবাচক আচরণের নজির স্থাপন করেছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
কলেজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য পৃথকভাবে তথ্যকেন্দ্র স্থাপন করে দুই সংগঠন। এসব কেন্দ্র থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য, দিকনির্দেশনা এবং সহায়তা দেওয়া হয়।
এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দুই সংগঠনের নেতাকর্মীরা। প্রথমে ছাত্রশিবিরের কর্মীরা ছাত্রদলের তথ্যকেন্দ্রে গিয়ে পানি ও কলম উপহার দেন। পরে ছাত্রদলের পক্ষ থেকেও শিবিরের তথ্যকেন্দ্রে কেক নিয়ে গিয়ে শুভেচ্ছা জানানো হয়।
স্থানীয়রা মনে করছেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ ধরনের ইতিবাচক উদ্যোগ সহাবস্থান ও সহনশীল রাজনীতির বার্তা দেয়। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৩ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৬ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৯ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২০ ঘন্টা আগে
