‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পাহারাদার প্রয়োজন নেই’: পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘আমাদের কোনো আঞ্চলিক পাহারাদারের দরকার নেই।’
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, পেজেশকিয়ান মনে করেন, মধ্যপ্রাচ্যের অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোরই। বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও তিনি ইঙ্গিত দেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হয়। এর জবাবে ইরানও অঞ্চলজুড়ে পাল্টা হামলা শুরু করে। একই সময়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তেহরান।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো। যুদ্ধ শুরুর আগে এই জলপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল তুলনামূলকভাবে স্বাভাবিক থাকলেও বর্তমানে ইরান সেখানে চলাচলকারী জাহাজের জন্য পূর্বানুমতির শর্ত আরোপ করেছে এবং সার্ভিস ফি নেওয়ার পরিকল্পনা করছে।
ইরানের নির্দেশ অমান্যকারী জাহাজগুলোতে হামলার ঘটনাও ঘটছে। অন্যদিকে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করতে দেশটির উপকূলীয় বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
শান্তিকে অগ্রাধিকার দিচ্ছে তেহরান
দীর্ঘস্থায়ী সংঘাতের বিষয়ে পেজেশকিয়ান বলেন, ইরানের ওপর নানা ধরনের ‘অন্যায়-অবিচার’ করা হলেও তার দেশ যুদ্ধ কিংবা সংঘাত দীর্ঘায়িত করতে চায় না। শান্তি প্রতিষ্ঠাই ইরানের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়ছে। হরমুজ প্রণালির অবরোধ ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।
পেজেশকিয়ানের বক্তব্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় আঞ্চলিক দেশগুলোর ভূমিকার ওপর ইরানের অবস্থান আবারও স্পষ্ট হলো। একই সঙ্গে যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার কথা বললেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের বিরোধ যে এখনো তীব্র, তা-ও তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে।
তথ্যসূত্র: এএফপি
মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসের সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে শি জিনপিং বলেন, এ...
১০ ঘন্টা আগে
মারিব দখলে হুথিদের হামলা, প্রতিহতের দাবি সরকারি বাহিনীর
ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশ দখলের লক্ষ্যে বড় ধরনের হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রদেশটির পশ্চিমাঞ্চলে চালানো এ হামলা সরকারি বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটির সরকার-সমর্থিত সংবাদমাধ্যম ওয়েস্ট কোস্ট।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের পশ্চিমাঞ্চলের আল-মাসজাহ ও আল-জউর এলাকায় হুথিদের হামলা ঠেকিয়ে দিয়েছে সরকারি বাহিনী। তবে হামলায় হতাহত...
১৩ ঘন্টা আগে
বিদেশ সফরে পুতিনের বর্জ্যও নেওয়া হয় মস্কোয়, কারণ জানাল প্রতিবেদন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশ সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থার কঠোরতা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ভারত সফর শেষে তার ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালা করা বিশেষ ব্রিফকেসে করে মস্কোয় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যাতে পুতিনের শারীরিক অবস্থা...
১৩ ঘন্টা আগে
মোখায় হুথিদের লক্ষ্য করে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর বিমান হামলা
লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখায় হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। মাত্র দুদিনের অভিযানে মোখা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর হুথিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।শনিবার (১২ সেপ্টেম্বর) হুথিদের ওপর বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের সরকার। দেশটির সরকারি বার্তাসংস্থা সাবার...
১৬ ঘন্টা আগে
