মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসের সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে শি জিনপিং বলেন, এ সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ রক্ষা করছে না। শান্তি প্রতিষ্ঠায় চীন ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।
শি জিনপিং ব্রিকসকে ‘গ্লোবাল সাউথের’ নেতৃত্বস্থানীয় জোট হিসেবে উল্লেখ করেন। উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর আত্মনির্ভরশীলতার মডেল হিসেবে জোটটির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে উদ্ভাবননির্ভর উন্নয়নকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন চীনা প্রেসিডেন্ট।
বর্তমানে ব্রিকস জোটে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর গত দুই দশকে জোটটির সদস্যসংখ্যা ও প্রভাব বেড়েছে। তবে সদস্য দেশগুলোর ভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থের কারণে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ বলে মনে করা হয়।
ব্রিকসের গুরুত্বের আরেকটি দিক হলো এর বিশাল জনসংখ্যা ও অর্থনৈতিক শক্তি। বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি মানুষ বর্তমানে জোটভুক্ত দেশগুলোতে বসবাস করে। বিশ্ব অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশও এসব দেশের আওতাধীন।
এদিকে ব্রিকস সম্মেলন ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিজস্ব নিরাপত্তা দলের পাশাপাশি ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
সম্মেলনে শি জিনপিং জানান, আগামী বছর ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব নেবে চীন। একই সঙ্গে ১৯তম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করবে দেশটি। ফলে আগামী বছর জোটটির এজেন্ডা নির্ধারণে চীনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
