আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস পুতিনের

ছবি: সংগৃহীত


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন পুতিন।

সোমবার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশের মধ্যে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

বৈঠকের আগে রাশিয়ায় পৌঁছে আরাঘচি বলেন, প্রথম দফার শান্তি আলোচনায় ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা উচিত।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এর বরাতে জানানো হয়, বৈঠকে পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, “আপনাদের স্বার্থে এবং এই অঞ্চলের সব মানুষের স্বার্থে যা যা করা সম্ভব, রাশিয়া তা করবে যাতে দ্রুত শান্তি প্রতিষ্ঠা করা যায়।”

পুতিন ইরানের জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের ভূমিকার প্রশংসাও করেন।

তিনি আরও বলেন, রাশিয়া ও ইরান উভয়ই তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

২৯ মিনিট আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

১ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

১ ঘন্টা আগে


রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রধানমন্ত্রীর
রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রধানমন্ত্রীর

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনার

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom