মাউশি মহাপরিচালকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন
অনলাইন ডেস্ক
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দেন।
আবেদনে প্রফেসর আজাদ খান উল্লেখ করেছেন যে তিনি চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মহাপরিচালকের পদে যোগদান করার পর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমানে স্বাস্থ্যগত কারণে তাঁর পক্ষে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই প্রেক্ষিতেই তিনি মহাপরিচালকের পদ থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ জানিয়েছেন।
তাঁর এই আবেদনের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত চার কপি কাগজপত্রও সংযুক্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক।
দায়িত্ব থেকে অব্যাহতির এই আবেদনের একদিন আগে, গত সোমবার (৬ অক্টোবর), শিক্ষা মন্ত্রণালয় মাউশির মহাপরিচালক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
মাউশির একজন পরিচালকের নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে দেওয়া বক্তব্য অনুযায়ী, বর্তমান ডিজি প্রফেসর মুহাম্মদ আজাদ খান এই বিজ্ঞপ্তি প্রকাশকে ‘অপমানজনক’ বলে মনে করেছেন। তিনি জানান, একজন মহাপরিচালক দায়িত্বে থাকাকালীন তাঁর পদটির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া মাউশির ইতিহাসে নজিরবিহীন। তাঁর ধারণা, এই বিজ্ঞপ্তির কারণেই বর্তমান ডিজি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান
পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও ফলাফল পরিবর্তনের মতো অপরাধ ঠেকাতে পাবলিক পরীক্ষা আইনে নতুন শাস্তির বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী বলেন, নতুন আইনে পরীক্ষার ফলাফল,
৮ দিন আগে
সারাদেশে অভিন্ন প্রশ্নে বোর্ড পরীক্ষা, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে সহজ: শিক্ষামন্ত্রী
সারাদেশে বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্রের বৈচিত্র্য দূর করে এবার থেকে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষাকে সহজ ও কোচিং-নির্ভর প্রতিযোগিতামুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন,...
৯ দিন আগে
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের বৃহৎ জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মূল দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়। একই সঙ্গে উচ্চশিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণেও গুরুত্বারোপ করেন তিনি।বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী...
১০ দিন আগে
স্কুল থেকেই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।তিনি বলেন, বিশ্বব্যাপী মাদকের সমস্যা থাকলেও দেশে এর বিস্তার উদ্বেগজনক। কেবল আইন প্রয়োগ বা চিকিৎসার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়। এজন্য তরুণদের শারীরিক ও মানসিক শক্তিকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার সুযোগ তৈরি করতে হবে।প্রধানমন্ত্রী বলেন,...
১১ দিন আগে
