মার্কিন যুদ্ধজাহাজের আকাশসীমায় ভেনেজুয়েলার যুদ্ধবিমান
অনলাইন ডেস্ক
মার্কিন যুদ্ধজাহাজের আকাশসীমায় ভেনেজুয়েলার যুদ্ধবিমান, বাড়ছে উত্তেজনা
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের মতে, দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার একটি সামরিক বিমান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের আকাশসীমায় উড়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়। কর্মকর্তারা এই ঘটনাকে 'চিকেন গেম' হিসেবে আখ্যায়িত করেছেন, যা একটি ঝুঁকিপূর্ণ মুখোমুখি পরিস্থিতিকে নির্দেশ করে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে দক্ষিণ আমেরিকার আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস জেসন ডানহ্যামের ওপর দিয়ে ভেনেজুয়েলার এফ-১৬ যুদ্ধবিমান উড়ে যায়। যুদ্ধবিমানগুলোতে অস্ত্র ছিল কি না, তা জানা যায়নি, তবে মার্কিন নৌবাহিনী সেগুলোকে প্রতিহত করার কোনো পদক্ষেপ নেয়নি।
এ প্রসঙ্গে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ‘ভেনেজুয়েলার সামরিক বিমান যদি বিপজ্জনক ভঙ্গিতে মার্কিন জাহাজের কাছাকাছি আসে, তবে সেগুলো ভূপাতিত করা হবে। আমরা তাদের জানিয়ে দেব যে তারা সমস্যায় পড়বে।’
এর আগের দিনের প্রথম উড্ডয়নকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ‘উসকানিমূলক’ বলে অভিহিত করেছিল এবং অভিযোগ করেছিল যে এটি মার্কিন মাদকবিরোধী অভিযানে হস্তক্ষেপের উদ্দেশ্যে করা হয়েছে। মার্কিন যুদ্ধজাহাজটি ভেনেজুয়েলার উপকূলের কাছে মাদক কার্টেলবিরোধী অভিযানের অংশ হিসেবে মোতায়েন রয়েছে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
