মার্কিন শুল্কারোপের হুমকির কঠোর জবাব চীনের, শান্তির পক্ষে বেইজিং
অনলাইন ডেস্ক
রাশিয়া থেকে তেল কেনার জন্য চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
বেইজিং জানিয়েছে, তারা যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী।
২০২২ সাল থেকে রাশিয়া-ইউরোপ যুদ্ধ চলছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প এই যুদ্ধ অবসানের চেষ্টা করছেন, তবে এখনো কোনো সমাধান মেলেনি। এরই অংশ হিসেবে ট্রাম্প এখন বিকল্প পথ খুঁজছেন।
ট্রাম্প ন্যাটো জোটের দেশগুলোকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ন্যাটো দেশগুলো যদি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে যুক্তরাষ্ট্রও তাই করবে।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর), ট্রাম্প তার নিজস্ব সামাজিক প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে জানান, তিনি চীনের পণ্যে শুল্ক আরোপের আহ্বান জানিয়ে ন্যাটো সদস্য দেশগুলোকে চিঠি দিয়েছেন। তিনি মনে করেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং চীনের ওপর শুল্ক আরোপের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে।
ট্রাম্প বলেন, "আমি রাশিয়ার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত। যদি ন্যাটো দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়, তাহলে আমিও তা করব।" ট্রাম্পের এই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই চীন তার জবাব দেয়।
একই দিনে স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী তানজা ফাজনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, "চীন কখনো যুদ্ধের পরিকল্পনা করে না বা যুদ্ধে যোগ দেয় না। যুদ্ধ কোনো সমস্যার সমাধান করতে পারে না, বরং নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।"
তিনি আরও বলেন, "চীন সবসময় শান্তি আলোচনাকে উৎসাহিত করে এবং সংলাপের মাধ্যমে মূল সমস্যাগুলোর রাজনৈতিক সমাধানের পক্ষে।" ওয়াং ই বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করা এবং জাতিসংঘ সনদের নীতিগুলো যৌথভাবে রক্ষার ওপরও জোর দেন। তিনি বলেন, "চীন ও ইউরোপের প্রতিদ্বন্দ্বী নয়, বরং বন্ধু হওয়া উচিত।"
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
