আন্তর্জাতিক

মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ছবি: সংগৃহীত


ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে রণতরিতে কর্মরত মার্কিন নৌসেনাদের মধ্যে তীব্র মানসিক চাপ, ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, টানা দায়িত্ব পালন ও দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে নৌসেনাদের অভিযোগ শুনতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের একজন উচ্চপদস্থ প্রতিনিধি রণতরিটিতে যান।

তবে ওই প্রতিনিধিকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ নাবিকেরা তাকে উদ্দেশ করে স্লোগান ও প্রতিবাদ জানান এবং পানির বোতল ছুড়ে মারেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এরপর একপর্যায়ে মার্কিন নৌসেনাদের দুটি দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ধারালো অস্ত্র ব্যবহারের ফলে হতাহতের ঘটনা ঘটে বলে ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৬৩ দিন ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে। এর মধ্যে ২০৮ দিন নৌসেনারা নিরবচ্ছিন্নভাবে সমুদ্রে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় রণতরিটির অভ্যন্তরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সাত মার্কিন নৌসেনা নিহত হওয়ার এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য বা বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবেদনটির দাবিগুলোকে সতর্কতার সঙ্গে দেখা প্রয়োজন।

সূত্র: মেহর নিউজ ও তাসনিম নিউজ


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

৯ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১০ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১০ ঘন্টা আগে


হরমুজ প্রণালি খোলার পরিকল্পনা খামেনির সঙ্গে সমন্বিত: পেজেশকিয়ান
হরমুজ প্রণালি খোলার পরিকল্পনা খামেনির সঙ্গে সমন্বিত: পেজেশকিয়ান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার নতুন পরিকল্পনা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করে নিজেদের প্রতিশ্রুতি পূরণ...

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom