মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে লিসা কুকের পুনর্বহাল: ট্রাম্পের আদেশ বাতিল
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার যে আদেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন আপিল আদালত তা বাতিল করে দিয়েছেন। এই রায়ের ফলে লিসা কুক তার পূর্বের পদে ফিরে আসতে আর কোনো আইনি বাধার সম্মুখীন হবেন না।
গত ২৫শে আগস্ট ট্রাম্প লিসা কুককে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের অনুগত কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের আবাসন খাতে অর্থায়ন বিভাগের পরিচালক বিল পুল্টের অভিযোগ ছিল। পুল্টের দাবি ছিল, লিসা কুক বন্ধকী ঋণ সংক্রান্ত জালিয়াতির সঙ্গে জড়িত।
আদেশটি পাওয়ার পর লিসা কুক আদালতের দ্বারস্থ হন। তার আবেদনের ভিত্তিতে আদালত এই অভিযোগ তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগের পক্ষে কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি।
ফেডারেল রিজার্ভ সিস্টেম কর্তৃপক্ষের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধ অবশ্য দীর্ঘদিনের। গত ২০শে জানুয়ারি শপথ নেওয়ার পর থেকেই তিনি কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার কমানোর জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল এই নির্দেশনা মানতে অস্বীকৃতি জানালে গত মে মাসে ট্রাম্প তাকে বহিষ্কারের পদক্ষেপ নিয়েছিলেন। তবে সে সময় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বিষয়টি আর বেশিদূর গড়ায়নি।
সোমবার আপিল আদালত লিসা কুককে স্বপদে বহাল রাখার নির্দেশ দেওয়ার পর এ বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে সাংবাদিকরা যোগাযোগ করেন। কিন্তু হোয়াইট হাউসের কোনো মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
