মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। নিহতরা হলেন-মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেনই মাহদাভিয়ান। তাদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর পাইলট এবং তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট ছিলেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর ইরান ইন্টারন্যাশনালের।
তবে এই তিন পাইলট ঠিক কোথায় মার্কিন হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান। একই সঙ্গে হামলার সময় তারা কোনো যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সামরিক সংঘাতে অংশ নিয়েছিলেন কি না, সেটিও স্পষ্ট করা হয়নি।
ইরানের পক্ষ থেকে এর আগে নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হওয়ার তথ্য জানানো হয়েছিল। তবে নতুন করে নিহত তিন পাইলটের সঙ্গে ওই ছয় সদস্যের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন। এছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছে।
অন্যদিকে, হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাতেও ইরানি কর্মকর্তারা মার্কিন হামলাকে দায়ী করেছেন। তবে ওই ঘটনার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের বক্তব্য বা হামলার প্রকৃত পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
ইরানের সরকারি প্রতিবেদনে খুজেস্তানে নিহত সাতজনের মধ্যে নৌবাহিনীর আগে নিহত বলে জানানো ছয় কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন কি না, সেটিও তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ফলে ইরানে মার্কিন হামলায় মোট কতজন নিহত হয়েছেন, সে সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে কিছুটা অস্পষ্টতা রয়েছে।
মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু
মালদ্বীপে আগামী ১০ মে’র পর কোনো ভারতীয় সামরিক সদস্য অবস্থান করবেন না বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এমনকি ভারতীয় সেনারা ইউনিফর্ম খুলে বেসামরিক পোশাকে মালদ্বীপে থেকে যাবেন—এমন গুঞ্জনও নাকচ করেছেন তিনি।মালদ্বীপের সংবাদমাধ্যম এডিশন টিভিকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এক বক্তব্যে মুইজ্জু বলেন, ভারতীয় সামরিক সদস্যরা দেশ ছাড়ছেন...
১ ঘন্টা আগে
জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি শরীরে প্রতিস্থাপনের পর রেকর্ড ৯ মাস বেঁচে থেকেছেন যুক্তরাষ্ট্রের ৬৬ বছর বয়সী টিম অ্যান্ড্রুস। ‘উইলমা’ নামের একটি জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি তাঁর শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে কিডনিটি ধীরে ধীরে বিকল হতে শুরু করলে মৃত মানবদাতার কাছ থেকে পাওয়া একটি কিডনি সফলভাবে তাঁর শরীরে প্রতিস্থাপন...
১৪ ঘন্টা আগে
ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা: বেসামরিকদের লক্ষ্যবস্তু না করার দাবি ভ্যান্সের
ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনীর হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। একই সঙ্গে ইরানে ওই হামলার ঘটনা নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
২৩ ঘন্টা আগে
হরমুজ সংকটে বিকল্প তেলপথ, নতুন সম্ভাবনায় সিরিয়া
হরমুজ প্রণালিতে যুদ্ধের কারণে সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় মধ্যপ্রাচ্যে তেল পরিবহনের বিকল্প রুট হিসেবে আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া। ইরাকের বসরা অঞ্চল থেকে সড়কপথে তেলবাহী ট্রাক এখন সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বাণিয়াসের দিকে যাচ্ছে। এতে দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির সামনে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার নতুন সম্ভাবনা...
১ দিন আগে
