চাকরি

মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার ২০০ টাকা

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার ২০০ টাকা

ছবি: সংগৃহীত


ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দূতাবাসের মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর) পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমান পাস প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এ পদে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি স্থায়ী ও পূর্ণকালীন চাকরি। কর্মস্থল ঢাকা। নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন ৭২ হাজার ২০০ টাকা। এর সঙ্গে দূতাবাসের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার অথবা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে।

প্রার্থীর ইংরেজিতে বলা, পড়া ও লেখার সক্ষমতা এবং বাংলায় ভালো কাজের জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা

আবেদনকারীর বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস অথবা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া ১ হাজার কেভিএ বা তার বেশি ক্ষমতার জেনারেটরে কাজের অন্তত দুই বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের মার্কিন দূতাবাস, ঢাকার নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নিতে হবে।

পদ: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)
পদসংখ্যা: ২টি
চাকরির ধরন: স্থায়ী ও পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
বেতন: ৭২ হাজার ২০০ টাকা (মাসিক)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
উচ্চক্ষমতার জেনারেটরের অভিজ্ঞতা: ১ হাজার কেভিএ বা তার বেশি ক্ষমতার জেনারেটরে অন্তত ২ বছর
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬


ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, ভাতাসহ থাকছে প্রভিডেন্ট ফান্ড
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, ভাতাসহ থাকছে প্রভিডেন্ট ফান্ড

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সাপ্লাই চেইন বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৭ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।এক নজরে নিয়োগ তথ্য:প্রতিষ্ঠান: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসিপদ: এক্সিকিউটিভবিভাগ: সাপ্লাই চেইনপদসংখ্যা: নির্ধারিত নয়চাকরির ধরন: ফুলটাইমকর্মস্থল:

১৯ দিন আগে


লোক নেবে সিঙ্গার, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি
লোক নেবে সিঙ্গার, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিস্ট্রিক্ট ক্রেডিট ইন্সপেক্টর পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার, ১২ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।এক নজরে

১ মাস আগে


অভিজ্ঞতা ছাড়াই চাকুরীর সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে
অভিজ্ঞতা ছাড়াই চাকুরীর সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘এও/অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ফ্রেশার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)বিভাগের

২ মাস আগে


ঢাকায় ‘প্রাক’-এ অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ
ঢাকায় ‘প্রাক’-এ অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ

রাজধানীর স্বনামধন্য সেবা প্রতিষ্ঠান পিপল রিএনিমেট এন্ড অ্যাডভান্সমেন্ট কমিউনিটি (প্রাক) জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কারের জন্য কয়েকজন অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিজ্ঞতা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। যোগ্যতাঢাকায় অ্যাম্বুলেন্স, হাইএস বা প্রাইভেট কার চালনায় ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতাবৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে

৯ মাস আগে

Dr.Mahfuzul Alom