আন্তর্জাতিক

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ঘন্টা আগে


মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

ছবি: সংগৃহীত


সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ইরানের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরানের দাবি, দক্ষিণ-পূর্বাঞ্চলের হরমোজগান প্রদেশের হাজিয়াবাদ এলাকার আকাশে শনাক্ত হওয়া একটি শত্রুভাবাপন্ন ‘লুকাস’ ড্রোনকে আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ধ্বংস করেছে।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশের আকাশসীমা সুরক্ষা এবং সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার দায়িত্ব পালনকালে বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি শনাক্ত করে তা লক্ষ্যভেদ করে ধ্বংস করে। তবে ড্রোনটি ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র ইরানের বুশেহর, খুজেস্তান ও হরমোজগান প্রদেশসহ বিভিন্ন সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় নতুন দফায় বিমান হামলা চালিয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়। ইরানি সূত্রের দাবি, হামলায় তেহরান ও মাশহাদের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামোরও ক্ষতি হয়েছে।

এর জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

একই সঙ্গে তেহরান অভিযোগ করেছে, পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে। ইরানের মতে, সাম্প্রতিক হামলার মাধ্যমে ওই সমঝোতার শর্ত ভঙ্গ করা হয়েছে।

সর্বশেষ এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।


বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে উত্তাল নেপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে উত্তাল নেপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুবসমাজের ক্রমবর্ধমান হতাশাকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছেন আন্দোলনকারীরা।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিনে কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে

১০ ঘন্টা আগে


তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞায় হাইকোর্টের আদেশ স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞায় হাইকোর্টের আদেশ স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাইয়ে নিষেধাজ্ঞা সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে উত্থাপিত কয়েকটি বিষয় পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকার সুপ্রিম...

১১ ঘন্টা আগে


খামেনি হত্যার প্রতিশোধে ‘টার্গেট তালিকা’ প্রকাশের দাবি, ট্রাম্পসহ পশ্চিমা নেতাদের ছবি ঘিরে নতুন উত্তেজনা
খামেনি হত্যার প্রতিশোধে ‘টার্গেট তালিকা’ প্রকাশের দাবি, ট্রাম্পসহ পশ্চিমা নেতাদের ছবি ঘিরে নতুন উত্তেজনা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের মধ্যেই দেশটির একটি প্রভাবশালী গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পশ্চিমা বিশ্বের একাধিক শীর্ষ নেতার ছবি সম্বলিত একটি তথাকথিত ‘টার্গেট তালিকা’ প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা...

১ দিন আগে


ছদ্মবেশে বাসে উঠে কন্ডাক্টরের কাছেই অপদস্থ কর্ণাটকের পরিবহনমন্ত্রী
ছদ্মবেশে বাসে উঠে কন্ডাক্টরের কাছেই অপদস্থ কর্ণাটকের পরিবহনমন্ত্রী

সাধারণ যাত্রীদের প্রতিদিনের দুর্ভোগ সরেজমিনে দেখতে ছদ্মবেশে বেঙ্গালুরুর সরকারি বাসে ভ্রমণ করেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ। তবে সেই অভিযানে নিজেই যাত্রীসেবার নানা অনিয়মের শিকার হন। এক পর্যায়ে বাসের কন্ডাক্টর ভাড়া ভাঙতি না থাকায় তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন।ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (১২ জুলাই)...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom