আন্তর্জাতিক

মার্কিন বাজারে জাপানি গাড়ির শুল্ক কমাল ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


মার্কিন বাজারে জাপানি গাড়ির শুল্ক কমাল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের বাজারে জাপানি গাড়ির আমদানি শুল্ক প্রায় অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
এর ফলে এতদিন ধরে চলে আসা ২৭.৫ শতাংশ শুল্ক কমে এখন ১৫ শতাংশ হবে। এই পদক্ষেপের ফলে টয়োটা, হোন্ডা এবং নিসানের মতো বড় জাপানি গাড়ি কোম্পানিগুলোর জন্য ব্যবসা করা কিছুটা সহজ হবে বলে মনে করা হচ্ছে।


এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, "দীর্ঘ আলোচনার পর এই চুক্তিটি সম্পাদিত হয়েছে। এর অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে সম্মত হয়েছে"। ট্রাম্প বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) একটি নির্বাহী আদেশের মাধ্যমে এই শুল্ক হ্রাসের ঘোষণা দেন।

হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে ঘোষিত এই চুক্তিটি এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক কার্যকর হবে, যার মধ্যে গাড়ি ও ওষুধও অন্তর্ভুক্ত। অন্যদিকে, টোকিও মার্কিন প্রকল্পে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে এবং ধীরে ধীরে তাদের বাজার আমেরিকান পণ্যের জন্য উন্মুক্ত করতে রাজি হয়েছে। এর মধ্যে গাড়ি এবং চালের মতো পণ্যও রয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন বিশ্বের অধিকাংশ দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর পরই জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মাসব্যাপী আলোচনার পর এই সমঝোতা হয়।

মূলত, জাপানের অর্থনীতি রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশই হলো গাড়ি। গত আগস্টে ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার পর বিশ্বব্যাপী সরকার ও ব্যবসায়িক মহলে অস্থিরতা দেখা দেয় এবং বাজার পরিবর্তন সামাল দিতে অনেক কোম্পানিকে হিমশিম খেতে হয়। গত মাসে টয়োটা সতর্ক করে জানিয়েছিল, কেবল মার্কিন শুল্কের কারণেই এ বছর তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।
 


যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা
যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলোর অন্যতম ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের অজুর সুবিধার্থে বিশেষ ফুট ওয়াশ স্টেশন স্থাপন করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ টার্মিনাল ডি-এর পুরুষ ও নারীদের পৃথক শৌচাগারে এসব স্টেশন চালুর কথা রয়েছে।টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়েছে।

৩৮ মিনিট আগে


১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার
১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার

মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন বুরুন্ডির পেনত্রা বুশিমা আমিন। ইসলামের শিক্ষা ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণের পর মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ করে তাক লাগিয়ে দেন তিনি।পেনত্রার ইসলাম গ্রহণের গল্পের শুরু ১৪ বছর বয়সে। এক মুসলিম বন্ধু তাকে ইসলাম...

৫১ মিনিট আগে


ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের

ভারতের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও সামাজিক অধিকারকর্মী সোনম ওয়াংচুক। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত এক ভিডিও বার্তায় লাদাখের এই অধিকারকর্মী বলেন, ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো ভুল...

১ ঘন্টা আগে


ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি
ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষ নিয়ে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।সোহেল আফ্রিদি বলেন, ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom