আন্তর্জাতিক

মার্কিন অস্ত্র বিক্রিতে লাভবান যুক্তরাষ্ট্র, ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন দাবি

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


মার্কিন অস্ত্র বিক্রিতে লাভবান যুক্তরাষ্ট্র, ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন দাবি

ইউক্রেন যুদ্ধ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন দাবি করেছেন। তার মতে, এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র এখন লাভবান হচ্ছে। তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন নীতিকে সমালোচনা করে এই মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, যেখানে বাইডেন প্রশাসন কোনো শর্ত ছাড়াই কিয়েভকে সামরিক সহায়তা দিয়েছিল, সেখানে তিনি যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি করে অর্থ উপার্জন করছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় ট্রাম্প জানান, গত জুলাইয়ে তিনি যে চুক্তি স্বাক্ষর করেছেন, তার অধীনে যুক্তরাষ্ট্র ন্যাটো সদস্য দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করছে। সেই দেশগুলো আবার সেই অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করছে।

ট্রাম্প বলেন, 'আমরা এই যুদ্ধে আর অর্থ ব্যয় করছি না। আমরা যা পাঠাচ্ছি, তার সবকিছুর মূল্য পরিশোধ করা হচ্ছে। বাইডেনের মতো নয়, যিনি ইউক্রেনকে ৩৫০ বিলিয়ন ডলার দিয়েছিলেন। এটা ছিল অবিশ্বাস্য।'

তিনি আরও যোগ করেন, 'আমি আসলে এই যুদ্ধ থেকে আয় করতে চাই না। তবে সত্য হলো আমরা আয় করছি, কারণ ন্যাটো দেশগুলো আমাদের সরঞ্জাম কিনছে।'

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রায়ই ইউক্রেনের জন্য বিপুল সামরিক সহায়তা অনুমোদনের জন্য ট্রাম্প সমালোচনা করে থাকেন। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে 'পৃথিবীর সবচেয়ে বড় সেলসম্যান' হিসেবেও অভিহিত করেছেন। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, ইউক্রেনকে সহায়তার মূল দায়িত্ব ইউরোপের ন্যাটো সদস্য দেশগুলোরই থাকা উচিত।

এর আগে ট্রাম্প রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগ নিলেও সম্প্রতি স্বীকার করেছেন, যুদ্ধের অবসান ঘটানো তার প্রত্যাশার চেয়ে কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে, মস্কো জানিয়েছে, পশ্চিমা অস্ত্র সহায়তা কোনোভাবেই তাদের সেনাবাহিনীকে জয় থেকে বিরত রাখতে পারবে না। রাশিয়ার মতে, ন্যাটো দেশগুলো কার্যত এই যুদ্ধে সরাসরি একপক্ষ হয়ে পড়েছে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom