আন্তর্জাতিক

মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনের

ছবি: সংগৃহীত


ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে হুথি বিদ্রোহীদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি বাহিনী মারিবের আকাশে হুথিদের পাঠানো একাধিক ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম সেপ্টেম্বর নেট নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, শুক্রবার সকালে হুথিরা মারিব শহর লক্ষ্য করে কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে পরিচিত মারিব শহর। হামলার সময় শহরে স্বাভাবিক বেসামরিক কার্যক্রম চলছিল। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

সরকারি মালিকানাধীন সাবা টিভিও জানিয়েছে, মারিবের আকাশে হুথিদের একাধিক ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনার বিষয়ে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে সৌদি আরবেও হুথিদের হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সৌদি গোয়েন্দা সূত্র জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীটি আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে হুথিদের হামলায় সাতজন সৌদি, একজন ইয়েমেনি, দুজন মিশরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে।

তুর্কি আল-মালিকি হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে হামলা চালানোর অভিযোগ করেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

তবে সৌদি জোটের এসব দাবির বিষয়ে হুথি গোষ্ঠী বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি


বাংলাদেশসহ ১৩ দেশের জোটের প্রধান কমান্ডার হলেন রিয়ার অ্যাডমিরাল আল-শেহরি
বাংলাদেশসহ ১৩ দেশের জোটের প্রধান কমান্ডার হলেন রিয়ার অ্যাডমিরাল আল-শেহরি

বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, প্রধান কমান্ডার...

১ ঘন্টা আগে


ঘুমন্ত নারী যাত্রীকে যৌন নিপীড়ন: পাকিস্তানি নাগরিকের ৩ বছরের কারাদণ্ড
ঘুমন্ত নারী যাত্রীকে যৌন নিপীড়ন: পাকিস্তানি নাগরিকের ৩ বছরের কারাদণ্ড

দুবাই থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের এক নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত।আদালত একই সঙ্গে অভিযুক্তকে ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা করেন এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।ঘটনাটি ঘটে দুবাই থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া...

২ ঘন্টা আগে


ন্যাটোর আদলে নতুন সামরিক জোট গড়ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান
ন্যাটোর আদলে নতুন সামরিক জোট গড়ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় যৌথ প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নতুন সামরিক জোট গঠনের পথে এগোচ্ছে।এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় অনুষ্ঠিতব্য বৈঠকে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ

৪ ঘন্টা আগে


দেশজুড়ে সাংগঠনিক বিস্তারে জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করল ককরোচ জনতা পার্টি
দেশজুড়ে সাংগঠনিক বিস্তারে জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করল ককরোচ জনতা পার্টি

সংগঠনের কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়।সংগঠনটির প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকেকে জাতীয় আহ্বায়ক করা হয়েছে। এছাড়া প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে যুগ্ম...

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom