মারিব দখলে হুথিদের হামলা, প্রতিহতের দাবি সরকারি বাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশ দখলের লক্ষ্যে বড় ধরনের হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রদেশটির পশ্চিমাঞ্চলে চালানো এ হামলা সরকারি বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটির সরকার-সমর্থিত সংবাদমাধ্যম ওয়েস্ট কোস্ট।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের পশ্চিমাঞ্চলের আল-মাসজাহ ও আল-জউর এলাকায় হুথিদের হামলা ঠেকিয়ে দিয়েছে সরকারি বাহিনী। তবে হামলায় হতাহত বা সংঘর্ষের বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এ বিষয়ে ইয়েমেন সরকার কিংবা হুথিদের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর মধ্যে মারিব, আল-জউফ, তাইজ, আল-ধালে ও আল-বায়দা উল্লেখযোগ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে মারিব সীমান্ত এলাকায় হুথিদের কয়েকজন যোদ্ধা নিহত ও আটক হওয়ার দাবি করা হয়েছে।
২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন। ওই বছর সরকারবিরোধী আন্দোলন থেকে সংঘাত শুরু হওয়ার পর ইরান-সমর্থিত হুথিরা রাজধানী সানা ও দেশের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয়। অন্যদিকে সৌদি আরব-সমর্থিত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে দেশের অন্য অংশ।
সম্প্রতি হুথিরা বন্দরনগরী মোখা দখলের অভিযান শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। এর পর মারিবে নতুন করে তাদের বড় ধরনের হামলা সংঘাতকে আরও বিস্তৃত করার আশঙ্কা তৈরি করেছে।
গৃহযুদ্ধের শুরুতে হুথিরা সানাসহ বিভিন্ন এলাকা দখলে নেওয়ার পর ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। তবে দীর্ঘ সামরিক অভিযানের পরও সংঘাতের স্থায়ী সমাধান হয়নি। পরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি হয়।
তবে যুদ্ধবিরতির পরও ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা পুরোপুরি বন্ধ হয়নি। হুথিরা লোহিত সাগরের উপকূলীয় এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরবের নৌ-অবরোধ মোকাবিলা এবং পাল্টা চাপ তৈরির কৌশলের অংশ হিসেবেও এসব অভিযানকে দেখা হচ্ছে।
সূত্র: টিআরটি
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
