মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিনের ৪ দিনের রিমান্ড
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডিজিএফআই-এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ জুন) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আসামিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, আসামি ও তার সহযোগীরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়া শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ আদায় করেন। সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার বাইরে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে মোট প্রায় ১১৯ কোটি ৩২ লাখ টাকা আত্মসাৎ ও পাচার করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ওই অর্থ বিভিন্ন ধাপে হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করা হয়েছে, যা দণ্ডবিধি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধ।
এর আগে গত ২২ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তারের তিনদিন পর ডনের জামিন নামঞ্জুর
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার তিনদিনের মাথায় অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল...
৮ ঘন্টা আগে
চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত নোমান সাড়ে চার মাস পর ফের স্বপদে
ফেনী প্রতিনিধি: চাঁদা দাবির অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে সাড়ে চার মাস পর পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। বহিষ্কারের পর দীর্ঘ সময় দায়িত্বের বাইরে থাকার পর তাকে আবারও সংগঠনের গুরুত্বপূর্ণ এই পদে ফিরিয়ে দেওয়া হলো।এর আগে মাটিকাটা ও মাটি পরিবহনকে কেন্দ্র...
১১ ঘন্টা আগে
হাসিনা ও হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ, ভারতের জবাব ‘প্রক্রিয়া অনুসরণ’
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন।জয়সওয়াল বলেন, হাদির হত্যাকাণ্ডের বিষয়টি বর্তমানে...
১৫ ঘন্টা আগে
ঢাবির হলে ছবি আঁকা নিয়ে শিক্ষার্থীকে ‘হুমকি’ ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে কক্ষে বসে ছবি আঁকাকে কেন্দ্র করে চারুকলা অনুষদের এক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া, ছাত্রত্ব বাতিল এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হল ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।অভিযোগটি করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ৯০১০...
১ দিন আগে
