আন্তর্জাতিক

মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন: উপদেষ্টার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে রোববার এ তথ্য নিশ্চিত করা হয়।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি-কে দেওয়া বক্তব্যে উপদেষ্টা জানান, তিনি আহমাদিনেজাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, “আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।”

উপদেষ্টা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হন, যারা সাবেক প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি হামলার স্থানের মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি লক্ষ্যবস্তু ছিল না এবং অক্ষত রয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন। উল্লেখ্য, তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom