মাদুরোর শাসনামলে ৫২০ কোটি ডলারের স্বর্ণ সুইজারল্যান্ডে রপ্তানি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর শাসনামলের শুরুর দিকে দেশটির বিপুল পরিমাণ স্বর্ণ সুইজারল্যান্ডে পাঠানো হয়েছিল। সুইজারল্যান্ডের শুল্ক দপ্তরের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় ১১৩ টন স্বর্ণ রপ্তানি করা হয়েছিল, যার বাজারমূল্য তখনকার হিসেবে প্রায় ৫২০ কোটি ডলার।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা নথি অনুযায়ী, এই স্বর্ণের উৎস ছিল ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক। তখন দেশটি অর্থনৈতিক সংকটের মধ্যে ছিল এবং সরকার বৈদেশিক মুদ্রা সংগ্রহের জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছিল।
সুইজারল্যান্ডের সম্প্রচারমাধ্যম এসআরএফ জানিয়েছে, ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার পর থেকে ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে আর কোনো স্বর্ণ রপ্তানি হয়নি।
বিশেষজ্ঞরা মনে করেন, এই স্বর্ণ মূলত প্রক্রিয়াকরণ এবং আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সুইজারল্যান্ডে পাঠানো হয়েছিল। সুইজারল্যান্ডে পাঁচটি বড় রিফাইনারি রয়েছে, যা বিশ্বমানের স্বর্ণ পরিশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মার্কিন নিষেধাজ্ঞা এবং বৈদেশিক মুদ্রা সংকটের কারণে ভেনেজুয়েলা তাদের এই মূল্যবান সম্পদ হাতছাড়া করতে বাধ্য হয়।
বাজার বিশ্লেষক রোনা ও’কনেল জানিয়েছেন, ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে ভেনেজুয়েলা একপ্রকার মরিয়া হয়ে স্বর্ণ বিক্রি করেছিল। স্বর্ণের একটি বড় অংশ সুইজারল্যান্ডে পাঠানো হয় এবং পরবর্তীতে হয়তো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা বিশ্বের অন্যান্য বাজারে বিক্রি করা হয়েছে। তবে ২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে এই বাণিজ্য বন্ধ হয়ে যায়।
এদিকে, ৩ জানুয়ারি কারাকাসে এক ঝটিকা অভিযানে মার্কিন বিশেষ বাহিনী মাদুরোকে আটক করেছে। বর্তমানে তার বিরুদ্ধে মাদক পাচার ও নারকো-টেররিজম সংক্রান্ত অভিযোগে নিউইয়র্কের একটি আদালতে বিচার চলছে। পাশাপাশি, সুইজারল্যান্ড সরকার মাদুরো ও তার ৩৬ জন ঘনিষ্ঠ সহযোগীর নামে থাকা সব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে। তবে জব্দকৃত সম্পদের পরিমাণ এবং এর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের সরাসরি যোগসূত্র রয়েছে কিনা, তা এখনো প্রকাশ করা হয়নি।
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের
৫ ঘন্টা আগে
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
১ দিন আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
