মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাওলানা মো. মাসুদ (২৭) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পরিবারের অভিযোগ, সদরপুর উপজেলার চর রামনগর এলাকার জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদরাসার আবাসিক শিক্ষার্থী ওই ছাত্র বৃহস্পতিবার (১ অক্টোবর) বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা মাদরাসার ক্বারি মাওলানা মো. মাসুদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন।
পরিবারের দাবি, বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে ওই শিক্ষক ছাত্রটিকে নিজের কক্ষে নিয়ে নির্যাতন করতেন। সর্বশেষ ২৮ সেপ্টেম্বর রাতে তাকে কক্ষে ডেকে নিয়ে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর স্বজনরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে জানতে চান। এ সময় স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তাকে আটক করেন। পরে তাকে মাদরাসার সামনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। পরে ঘটনাস্থল সদরপুর থানার আওতাধীন হওয়ায় তাকে সদরপুর থানায় নেওয়া হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন সাহ বলেন, ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কৈশোরের আকর্ষণ, সম্পর্ক ও ‘না’ শুনতে শেখার জরুরি শিক্ষা
কৈশোর মানুষের জীবনের এমন এক সংবেদনশীল অধ্যায়, যেখানে আবেগের জন্ম যেমন দ্রুত হয়, তেমনি তার দিকনির্দেশনাও অনেক সময় অনিশ্চিত থাকে। এই বয়সে একটি দৃষ্টি, একটি হাসি, একটি উপস্থিতি কিংবা সামান্য মনোযোগও গভীর আলোড়ন তুলতে পারে। মানুষের প্রতি মানুষের আকর্ষণ সাধারণত বাহ্যিক অবয়ব ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্য—এই দুই স্তরে কাজ করলেও কৈশোরে...
২ মাস আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী আজ
“বিদ্রোহী কবির প্রস্থান, চিরকালীন প্রেরণার আলো”বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ২৭ আগস্ট তিনি পরলোকগমন করেন। বিদ্রোহী কবি, গানের স্রষ্টা, অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রতীক হিসেবে তিনি আজও সমান প্রাসঙ্গিক। তার প্রয়াণ দিবসে রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হচ্ছে...
১৩ মাস আগে
গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন
ডিএনসিসি’র উদ্যোগে বাংলা সাহিত্যের শক্তিমান কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা।বাংলা সাহিত্যের অমর কবি মীর আব্দুস শুকুর আল মাহমুদের স্মৃতিকে চিরজাগরুক রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গড়ে তুলেছে “কবি আল মাহমুদ পাঠাগার”। মঙ্গলবার গুলশানের শহিদ তাজউদ্দীন আহমদ পার্কে নবনির্মিত এ পাঠাগারের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক...
১৩ মাস আগে
