শিক্ষা

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯%, ২২৬ প্রতিষ্ঠানে শূন্য পাস

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯%, ২২৬ প্রতিষ্ঠানে শূন্য পাস

ছবি: সংগৃহীত


চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডের ২২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর দাখিল পরীক্ষায় মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। ফলে প্রায় ১ লাখ ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে।

সার্বিকভাবে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

তুলনায়, ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। অর্থাৎ এক বছরের ব্যবধানে এবার সামগ্রিক পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই উল্লেখযোগ্য অবনতি হয়েছে।

মাদ্রাসা বোর্ডের ২২৬টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি এবারের ফলাফলের অন্যতম উদ্বেগজনক দিক হিসেবে দেখা হচ্ছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান, শিক্ষকতা, শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

 

 


কেন বাড়ল ফেলের হার, জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান
কেন বাড়ল ফেলের হার, জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

ইংরেজি ও গণিতে তুলনামূলক খারাপ ফলের কারণেই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান।সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ঢাকা শিক্ষা...

৩৮ মিনিট আগে


পাসের হারের দিক থেকে ঢাকা বোর্ড এগিয়ে, ৭১.৬৩ শতাংশ
পাসের হারের দিক থেকে ঢাকা বোর্ড এগিয়ে, ৭১.৬৩ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ — বোর্ডভিত্তিক পাসের হার১. ঢাকা শিক্ষা বোর্ড — ৭১.৬৩%২. রাজশাহী শিক্ষা বোর্ড — ৬৩.৬৭%৩. কুমিল্লা শিক্ষা বোর্ড — ৬৫.৪২%৪. যশোর শিক্ষা বোর্ড — ৬৬.২৭%৫. চট্টগ্রাম শিক্ষা বোর্ড — ৫৯.৪৮%৬. বরিশাল শিক্ষা বোর্ড — ৬০.৩৫%৭. সিলেট শিক্ষা বোর্ড — ৫৮.৩৩%৮. দিনাজপুর শিক্ষা বোর্ড — ৫৮.০৫%৯. ময়মনসিংহ

১ ঘন্টা আগে


‘মন খুলে গান গাওয়া যায়, কিন্তু খাতায় মন খুলে নম্বর দেওয়া যায় না এহছানুল হক মিলন
‘মন খুলে গান গাওয়া যায়, কিন্তু খাতায় মন খুলে নম্বর দেওয়া যায় না এহছানুল হক মিলন

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার বিষয়ে শিক্ষকদের খাতা মূল্যায়ন কঠোর ছিল কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।’সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি...

১ ঘন্টা আগে


কারিগরি ও মাদ্রাসায় পাসের হার ৬০ শতাংশের নিচে
কারিগরি ও মাদ্রাসায় পাসের হার ৬০ শতাংশের নিচে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ শতাংশের নিচে নেমে এসেছে। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫ দশমিক ৪৯ শতাংশ।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom